হোম > সারা দেশ > ঢাকা

শ্যামলীতে ছিনতাইয়ের চেষ্টাকালে আটক ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছিনতাইয়ের চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করে ডিএমপির এসআরইউ-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ। ছবি: সংগৃহীত

রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের চেষ্টাকালে মো. রাজা (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এসআরইউ-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।

গতকাল সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে শেরেবাংলা নগর থানার শিশুমেলা ক্রসিংয়ের সামনে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে ডিএমপি।

ডিএমপির এসআরইউ-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সূত্রে জানা যায়, রাজধানীর মিরপুর ও তেজগাঁও এলাকায় ছিনতাই প্রতিরোধে অভিযান চালাচ্ছিল পুলিশের দলটি। এ সময় শিশুমেলা ক্রসিংয়ের সামনে ছিনতাইয়ের চেষ্টাকালে রাজাকে আটক করা হয়।

আটকের পর তাঁকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

পল্টনে ঝটিকা মিছিল: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের গ্রেপ্তার ১৫ জন রিমান্ডে

কদমতলীতে আইসক্রিম ও পানি উৎপাদনের ৪ কারখানা সিলগালা

ইশরাকের অভিযান চালানো সেই গুমটিঘরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল পুলিশ

জাল সনদে চাকরি: প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

২৪ ঘণ্টায় রাজধানীতে ৫৪৩ জন গ্রেপ্তার, মিরপুরেই ১৫০

সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্যের নিন্দা এলআরএফের

ধানমন্ডিতে শিল্পী-জনতার প্রতিবাদী মানববন্ধনে পুলিশের বাধা, আটক ১

চাঁদাবাজির অভিযোগে ওয়ার্ড বিএনপি সভাপতি গ্রেপ্তার

নাগরিক সেবায় অবহেলা করলে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

জনপ্রতি ৩৩ হাজার কোটি টাকা দাবি গ্রামীণফোনের সাবেক কর্মীদের, ১০ কোটিতে নিষ্পত্তির প্রস্তাব