হোম > সারা দেশ > ঢাকা

জাল সনদে চাকরি: প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

জাল সনদ দাখিল করে ৩৮তম বিসিএসে প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারের দুই কর্মকর্তার দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

যাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেন প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঢাকার হাজারীবাগের সঞ্জয় দাস এবং পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত নেত্রকোনার খালিয়াজুরীর আবু সালেহ মো. মুসা।

দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন পৃথক দুই আবেদনে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, তারা সরকারি কর্মচারী হওয়ার অভিপ্রায়ে জ্ঞাতসারে অসৎ উদ্দেশ্যে আর্থিকভাবে লাভবান হওয়ার লক্ষ্যে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জাল সনদ তৈরি করেন।

পরে ওই জাল সনদকে প্রকৃত ও বৈধ দলিল হিসেবে ব্যবহার করে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে প্রতিপন্ন করার অপচেষ্টা চালান। এর মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) বিভ্রান্ত করে ভুল সিদ্ধান্ত গ্রহণে প্ররোচিত করেন। এর ফলে তারা ৩৮তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। পরবর্তী সময়ে চাকরিতে যোগ দিয়ে বেতন-ভাতা উত্তোলনের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তারা দেশত্যাগ করে অন্যত্রে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এমতাবস্থায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

ইশরাকের অভিযান চালানো সেই ঘুন্টিঘরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল পুলিশ

২৪ ঘণ্টায় রাজধানীতে ৫৪৩ জন গ্রেপ্তার, মিরপুরেই ১৫০

সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্যের নিন্দা এলআরএফের

ধানমন্ডিতে শিল্পী-জনতার প্রতিবাদী মানববন্ধনে পুলিশের বাধা, আটক ১

চাঁদাবাজির অভিযোগে ওয়ার্ড বিএনপি সভাপতি গ্রেপ্তার

নাগরিক সেবায় অবহেলা করলে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

জনপ্রতি ৩৩ হাজার কোটি টাকা দাবি গ্রামীণফোনের সাবেক কর্মীদের, ১০ কোটিতে নিষ্পত্তির প্রস্তাব

মৎস্য খাতে অবহেলিত প্রায় দুই কোটি শ্রমিক, আইনি সুরক্ষা ও জীবনমান উন্নয়নের দাবি

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিহত ১

বাদীকে হুমকির অভিযোগে আরেক মামলা: অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে তলব