হোম > সারা দেশ > ঢাকা

ইউএনও যে ভাষা ব্যবহার করেছেন, তা মাস্তানের ভাষার চেয়েও খারাপ: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাংবাদিককে গালিগালাজ করায় হাইকোর্ট বলেছেন, ‘একজন “রং হেডেড” মানুষ শুধু এরকম গালিগালাজ করতে পারে। ইউএনও যে ভাষা ব্যবহার করেছেন, তা মাস্তানের ভাষার চেয়েও খারাপ।’

প্রতিবেদন প্রকাশের জেরে টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরু সাংবাদিককে গালিগালাজ করার ঘটনা নজরে আনলে হাইকোর্ট এ কথা বলেন। এর আগে আজ রোববার দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বিষয়টি বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চের নজরে আনেন।

হাইকোর্ট বলেন, ‘সাংবাদিকেরা সমাজের দর্পণ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাঁরা কোনো অপরাধ করলে প্রেস কাউন্সিল আছে। সেখানে অভিযোগ দেওয়ার সুযোগ আছে, আইন আছে। এভাবে কেউ গালিগালাজ করতে পারেন না।’ ইউএনওর গালিগালাজ দুঃখজনক এবং অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন আদালত।

এর আগে গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ইউএনও মোহাম্মদ কায়সার তাঁর দাপ্তরিক মোবাইল ফোন নম্বর থেকে কক্সবাজারের সাংবাদিক সাইদুল ফরহাদকে কল করে খবর প্রকাশের কারণ জানতে চেয়ে তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেন। পরে কল রেকর্ডটি সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা জামায়াতপন্থীদের

ডিএনসিসির উদ্যোগে ভাষানটেকে ৪৫০ সোলার স্ট্রিট লাইট স্থাপন

‘জ্বালানি সংকট মোকাবিলায় একমাত্র পথ নবায়নযোগ্য জ্বালানি’

সাভারে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ২

বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৪৬ মৃত্যু: ১৩ ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ মে

চাকরি পুনর্বহালের দাবিতে মতিঝিলে ৬ ব্যাংক কর্মকর্তার মানববন্ধন

শাহজালাল বিমানবন্দরে চালু হচ্ছে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার, সোমবার উদ্বোধন

শিশুকে অপহরণের পর হত্যা: দুজনের যাবজ্জীবন, একজনের ১৪ বছর কারাদণ্ড

কেরানীগঞ্জে খালের মুখ বন্ধ করে রাস্তা নির্মাণ, জলাবদ্ধতার আশঙ্কায় তিন গ্রামের বাসিন্দারা