হোম > সারা দেশ > ঢাকা

ছাত্রলীগের দুই নেতাকে থানায় নিয়ে মারধরের জেরে এডিসি হারুনকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে থানায় ধরে নিয়ে বেধড়ক পিটুনির ঘটনায় রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদকে প্রত্যাহার করা হয়েছে। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। 

খন্দকার গোলাম ফারুক আজকের পত্রিকাকে বলেন, তাঁকে রমনা বিভাগ থেকে সরানো হয়েছে।

এ বিষয়ে ডিএমপির যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, এডিসি হারুনকে রমনা বিভাগ থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে বদলির বিষয়ে দ্রুত আদেশ জারি হবে।

এর আগে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক শরীফ আহম্মেদ মুনীমকে শাহবাগ থানার ভেতরে ঢুকিয়ে মারধরের অভিযোগ ওঠে এডিসি হারুন অর রশিদের বিরুদ্ধে। 

আহতদের একজন হাসপাতালে ভর্তি, অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার জেরে মধ্যরাতে শাহবাগ থানার সামনে ভিড় করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সকাল থেকে ফেসবুকে এ দুই ছাত্রলীগ নেতার ছবি দিয়ে প্রতিবাদ করছেন সাধারণ কর্মীরা। তবে ঘটনা নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি ছাত্রলীগের কেন্দ্রীয় কোনো নেতা।

দুদকের তলবে হাজির হননি বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদ

হত্যাসহ ৩ মামলায় মমতাজের জামিন

রাজধানীর পল্টনে ২৮ মামলার আসামি লালন গ্রেপ্তার

ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ২৫৯২ মামলা, এবারও শীর্ষে মিরপুর

গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৮৭ জন গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে কিশোর গ্যাং লিডার ধ্বংস কবির গ্রেপ্তার: র‍্যাব

অসুস্থ হয়ে ঢামেকে দীপু মনি, চিকিৎসা শেষে ফের কারাগারে

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩ জন গ্রেপ্তার

সাভার ও সাটুরিয়া: বেদখলে থাকা সরকারি জমি উদ্ধারে গড়িমসি

রাজধানীর বছিলায় ভাড়াটের মালপত্র বাইরে ফেলে ফ্ল্যাটে তালা দিলেন মালিক