হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, ৪ জনের লাশ উদ্ধার: ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শাহজাদপুরে হোটেলে অগ্নিকাণ্ডে চারজনের লাশ উদ্ধারের তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। ছবি: স্ক্রিনশট

রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে ছয়তলা একটি ভবনের দ্বিতীয় তলায় সৌদিয়া হোটেলে এ অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আজ বেলা ১২টা ১৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে বেলা ১২টা ৩১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিস জানায়, ঢাকার ভাটারার শাহজাদপুরে ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় সৌদিয়া হোটেলে আগুন লাগে। বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে চার জন নিহত হয়েছে। তারা সবাই পুরুষ। নিহতদের মরদেহ ছয় তলায় পাওয়া গেছে। একজনের মরদেহ বাথরুমের ভিতরে এবং তিনটি সিঁড়ির গোড়ায় পড়ে ছিল।

সিঁড়ির দরজা তালা মারা ছিল বলে জানায় ফায়ার সার্ভিস।

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু, বিস্ফোরণে নিষ্ক্রিয়

ইতালির কথা বলে তরুণকে কেনিয়ায় বিক্রির অভিযোগ, দালাল গ্রেপ্তার

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত, লাগল ৪৩টি সেলাই

দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ কাম্য নয়: শফিকুর রহমান

রাজধানীর ভাটারায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ দুজনের মৃত্যু

গ্যাসের অভাবে দীর্ঘ অপেক্ষা

গণহত্যার দায়ে আ.লীগের বিচার দাবি ১১ দলের

‘রক্তাক্ত হাত নিয়েই কাজে যাতি হয়’

৪ বছর পর চাকরি ফিরে পেলেন ‘টিপ-কাণ্ডে’ বরখাস্ত পুলিশ কনস্টেবল

দিল্লিতে পুলিশি হামলার প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিল