হোম > সারা দেশ > ঢাকা

শিল্পকলা একাডেমির সাবেক ডিজি লাকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক (ডিজি) লিয়াকত আলী লাকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া এই নিষেধাজ্ঞা জারি করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, লাকীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, নিয়োগ–বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিসহ ভুয়া বিল–ভাউচারের মাধ্যমে শতকোটি টাকা আত্মসাৎ করে পাচারের অভিযোগ উত্থাপিত হয়েছে। দুদকের চার সদস্যবিশিষ্ট অনুসন্ধান টিমের কার্যক্রম চলমান।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁর বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

কাফরুলে ইউসুফ হত্যা: যুবদল নেতা বাবুর বিরুদ্ধে পাল্টা অভিযোগ বিএনপি নেতার

আপিল বিভাগে প্রবেশে বাধা: ১২ আগস্ট সুপ্রিম কোর্টের সামনে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি

প্রান্তিক জনগোষ্ঠীকে ডিজিটাল রূপান্তরে অন্তর্ভুক্ত করতে হবে: টেলিযোগাযোগমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না: ঢাবি উপাচার্য

রাজধানীতে সবজি ব্যবসায়ীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

শাপলা চত্বরের ঘটনার মামলায় লতিফ সিদ্দিকী কারাগারে

ডিএসসিসির ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে

ধামরাইয়ে ডাম্প ট্রাকের চাপায় দুই স্কুলছাত্র নিহত, আহত ১

কৃষিজমি রক্ষা করেই এগ্রিভোল্টাইক সম্প্রসারণের আহ্বান