হোম > সারা দেশ > ঢাকা

শাহজাহানপুর থেকে গ্রেপ্তার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ডিএমপির তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী এবং মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. বাবু ওরফে শফি (৫২)। ছবি: বিজ্ঞপ্তি

রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে ডিএমপির তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী এবং মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. বাবু ওরফে শফিকে (৫২) গ্রেপ্তার করেছে র‍্যাব-৩।

গতকাল সোমবার (২৯ জুন) রাত ৯টা ৭ মিনিটে শাহজাহানপুর থানাধীন ঝিল মসজিদের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার সকালে র‍্যাবের ইন্ট অ্যান্ড মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে।

র‍্যাব-৩ জানায়, গ্রেপ্তার বাবু ওরফে শফির বিরুদ্ধে ২০০৫ সালে রাজধানীর খিলগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় ঢাকার বিশেষ জজ ৫ম আদালত ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, মামলা দায়েরের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে অবস্থান করে নিজের নাম-পরিচয় ও বেশভূষা পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে র‍্যাব জানতে পারে, গ্রেপ্তার বাবুর বিরুদ্ধে রাজধানীর খিলক্ষেত ও শাহজাহানপুর থানায় মাদক-সংক্রান্ত মোট ২২টি মামলা রয়েছে।

র‍্যাব-৩ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আশুলিয়ায় কারখানায় কাজের সময় হঠাৎ অসুস্থ ২৫ শ্রমিক, তদন্তে স্বাস্থ্য বিভাগ

চট্টগ্রাম-৪ আসন নিয়ে আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা: ইসি মাছউদ

অটোরিকশা নিয়ন্ত্রণে সমন্বয় করে কাজ করছে ডিএমপি

ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৯৪ জন গ্রেপ্তার

রাজধানীর ১৯টি পয়েন্টে এআই ক্যামেরা: ডিএমপি

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৯৪ মামলা

যাত্রাবাড়ী থানা-পুলিশের অভিযানে ১৯ জন গ্রেপ্তার

এইচএসসি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা ডিএমপির

রাজধানীতে দুই অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল এক চালকের

জাবির শৌচাগারে গোপনে নারীদের ভিডিও ধারণ, বহিরাগত যুবক আটক