হোম > সারা দেশ > ঢাকা

নেশার টাকার জন্য বাবার সঙ্গে ধস্তাধস্তির সময় বঁটিতে পড়ে ছেলের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর ডেমরায় নেশার টাকা জন্য বাবা-ছেলে ধস্তাধস্তির একপর্যায়ে বটির ওপর পড়ে ছেলে রাকিব হোসেন বাবু (২৫) নিহত হয়েছে।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা পৌনে ৩টার দিকে ডেমড়া বামৈল তালতলা বাজার এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষ অবস্থায় ওই ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেলে সারে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত রাকিবের মামা আব্দুস সালাম জানান, তাদের বাড়ি ময়মনসিংহের কোতয়ালীতে। বর্তমানে ডেমরা বামৈল তালতলা বাজার মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকে। তাঁর বাবার নাম আবুল কাশেম। পেশায় রাকিব ব্যাটারিচালিত রিকশা চালক ছিল। তবে নেশাগ্রস্থ ছিল। নিয়মিত কাজ করত না।

মামা আব্দুস সালাম আরও জানান, মাঝে মধ্যেই নেশার টাকার জন্য বাবা কাশেমের সঙ্গে ঝগড়া করতো। আজ দুপুরে ঘরের মধ্যে নেশার টাকার জন্য বাবার সঙ্গে ঝগড়া লাগে রাকিব। বাবা-ছেলের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে রাকিব ঘরে থাকা বটির ওপর পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ডেমরা এলাকা থেকে স্বজনেরা ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানান, নেশার টাকার জন্য বাবা-ছেলে ধস্তাধস্তির এক পর্যায়ে বটির ওপর পরে মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে ঢাকায় বসবাসরত মিরসরাইবাসীর ইফতার মাহফিল

রাজধানীর তেজগাঁওয়ে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ২

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত

অবশেষে চেনা রূপে মেলা

সোনারগাঁও হোটেল ক্রসিংয়ে কাচের টুকরার আঘাতে কিশোর নিহত

ওয়াসার এমডিসহ চারজনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

রাজধানীতে ২৫ লাখ টাকার জাল নোট জব্দ, গ্রেপ্তার সদস্যরা সদ্য এইচএসসি পাস

দোহারে পারিবারিক কলহে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী পলাতক

রাজধানীর চকবাজারে বাসা থেকে নার্সের মরদেহ উদ্ধার

৪০ কোটি টাকা পাচার : স্ত্রী-ছেলেসহ সাবেক সচিব খায়রুল ইসলামের বিরুদ্ধে মামলা