হোম > সারা দেশ > ঢাকা

নওগাঁয় র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: জড়িত সদস্যদের তালিকা চাইলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নওগাঁয় র‍্যাব হেফাজতে জেসমিন নামে এক নারীর মৃত্যুর ঘটনায় সুরতহাল ও পোস্টমর্টেম রিপোর্ট চেয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে যাঁরা তাঁকে তুলে নিয়েছেন, তাঁদের পদবিসহ তালিকা চেয়েছেন আদালত। আগামীকাল মঙ্গলবার তা জানাতে বলা হয়েছে। 

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নজরে আনলে আজ সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে র‍্যাব হেফাজতে নারীর মৃত্যুর বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার।

বিষয়টি নজরে আনলে ওই ঘটনায় মামলা হয়েছে কি না তা ১৫ মিনিটের মধ্যে জানাতে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে নির্দেশ দেন হাইকোর্ট। পরে তিনি খোঁজ নিয়ে জানান কোনো মামলা হয়নি। এ সময় আদালত জানতে চান কেন মামলা হয়নি?

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করে বলেন, রাষ্ট্রের দায়িত্ব নেই? রাষ্ট্র অনেক ক্ষেত্রেই নিজে মামলা করে। পোস্টমর্টেম রিপোর্ট এখনই ফ্যাক্সে দিতে বলেন। তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ‘রিপোর্ট আসতে সময় লাগবে। কালকে রাখেন।’ পরে আদালত মঙ্গলবার সবকিছু নিয়ে আসতে বলেন।

ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে শিশু গৃহকর্মীর মৃত্যু: প্রকৌশলী ও স্ত্রী কারাগারে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে ১০ জন গ্রেপ্তার

কুয়েতে কর্মরত এসটিএমকে সদস্যদের কর্মস্থলে ফেরানোর দাবি

দুর্নীতির মামলায় পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছরের কারাদণ্ড

রাজধানীতে মধ্যরাতে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত তরুণ মারা গেছেন

কেরানীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

হত্যা মামলায় সাবেক বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জুর

প্রতারণার মামলায় চিত্রনায়িকা ববির কথিত স্বামী বাশার ২ দিনের রিমান্ডে

সাভারে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

ইকরার আত্মহত্যা মামলা: অভিনেতা যাহের আলভীর ১০ দিন রিমান্ড চায় পুলিশ