হোম > সারা দেশ > ঢাকা

বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতায় গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর রামপুরা এলাকায় গুলিবিদ্ধ সোহান শাহ (২৭) নামের এ যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সারে ৭টার দিকে সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

হাসপাতালে নিহত সোহানের বাবা শাহ সেকেন্দর জানান, তাদের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চণ্ডীখালী গ্রামে। বর্তমানে রামপুরা হাজীপাড়া ডিআইটি রোড এলাকায় একটি মেসে থাকতেন এবং রামপুরা এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন সোহান। 

তিনি আরও জানান, গত ১৯ জুলাই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় রামপুরা এলাকায় গুলিবিদ্ধ হন সোহান। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ২৩ আগস্ট সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ শাহজাহান সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, গত ১৯ জুলাই বিকেলে রামপুরা হাজীপাড়া সিএনজি পাম্পের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অজ্ঞাতনামা অস্ত্রধারীদের গুলিতে আহত হন সোহান। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে সিএমএইচ হাসপাতালে তিনি মারা যান। আজ (বুধবার) সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

রাজধানীর খিলগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

আশুলিয়ায় কুরিয়ার সার্ভিসের চলন্ত গাড়িতে আগুন

রাজধানীর হাতিরঝিলে মাথায় ইট পড়ে নারীর মৃত্যু

নদ্দায় ফুটওভারব্রিজের নিচে আগুন

রাজধানীতে হোটেলে আগুন, দগ্ধ ৪ জন বার্ন ইনস্টিটিউটে

স্মৃতিসৌধে ৩ দিন সর্বসাধারণের প্রবেশ নিষেধ

সংসদে যুদ্ধাপরাধীদের নামে শোকপ্রস্তাবে নিন্দা, জাতীয় সংগীত অবমাননার শাস্তি দাবি উদীচীর

ঈদ উপহার পেল ২৯ হাজার আনসার-ভিডিপি

ডেমরায় ওয়ান শুটারগান ও মাদকসহ আটক ২, যাত্রাবাড়ীতে ১