হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার, পায়ের রগ কাটা-শরীরে জখম

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে পায়ের রগ কাটা অবস্থায় মেহেদী হাসান অপু (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাত ১১টার দিকে যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়ত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়েছে। মাদক ব্যবসাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, রাতে যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়তে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মাদক ব্যবসা নিয়ে এই হত্যাকাণ্ড বলে জানতে পেরেছি। তবে বিস্তারিত জানতে মাঠে কাজ করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, নিহতের এক পায়ের রগ কাটা অবস্থায় ছিল। এ ছাড়া শরীরে আরও আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের আত্মীয়স্বজনকে খবর দেওয়া হয়েছে।

তদন্ত করে পরে আরও বিস্তারিত বলা যাবে উল্লেখ করেন ওসি।

বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণে দগ্ধ ১২: কারণ খতিয়ে দেখার আশ্বাস

তেজগাঁওয়ে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ১৮টি বহুতল ভবন নির্মাণ করবে ডিএসসিসি: প্রশাসক

প্রথম দিনে ভোট পড়েছে ১৭৭১, নেই আওয়ামী লীগ প্যানেল

নগরীতে ঘন কালো মেঘের বৃষ্টিতে তলিয়ে গেল বেইলি রোড

আদালতে আসতে ভালো লাগে, অভ্যাস হয়ে গেছে- শুনানিতে লতিফ সিদ্দিকী

বসুন্ধরা সিটিতে ৯৪ কোটি টাকার সোনা আত্মসাৎ, সাবেক বিক্রয়কর্মী গ্রেপ্তার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণচেষ্টা, থানায় মামলা

সেই শিশুর পরিবারের অভিযোগ নেই, ঢামেক কর্মচারীকে ছেড়ে দিয়েছে পুলিশ

কেরানীগঞ্জে রাস্তার পাশে ময়লা ফেলায় কারাদণ্ড