হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর সবুজবাগে পূর্বশত্রুতার জেরে পলাশ (৩৬) নামের এক ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সবুজবাগের রাজারবাগ পানির পাম্পসংলগ্ন গলিতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা প্রথমে তাঁকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত পলাশের বন্ধু মো. হিরা জানান, পলাশ আগে ভাড়ায় গাড়ি চালাতেন, বর্তমানে বেকার ছিলেন। তিনি সবুজবাগ ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী ছিলেন। তাঁর অভিযোগ, এলাকার মাদক কারবারি ও রিকশা চোর হিসেবে পরিচিত রয়েল ও তাঁর সহযোগীরা পানির পাম্পের গলিতে পলাশের ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তাঁর দুই হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

হিরা আরও জানান, প্রায় এক সপ্তাহ আগে রিকশা চুরির অভিযোগে সবুজ নামের এক ব্যক্তিকে আটক করা হলেও পরে রয়েল তাঁকে ছাড়িয়ে নেন। এ নিয়ে পলাশের সঙ্গে রয়েলের কথা-কাটাকাটি হয়। সেই বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তাঁদের ধারণা।

হাসপাতালে নিহত পলাশের বোন জোসনা আক্তার জানান, তাঁদের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার সোনাপুর গ্রামে। পলাশ বিএনপির রাজনীতি করতেন। তিনি সবুজবাগের মাদারটেক চৌরাস্তা এলাকায় থাকতেন। প্রায় ছয় মাস আগে তিনি বিয়ে করেন। কিছুদিন আগে রয়েল নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর মারামারির ঘটনা ঘটেছিল। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাঁরা নিশ্চিত নন।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, সবুজবাগ এলাকায় একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে এসেছে। ঘটনার বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১

সাভারে চোর সন্দেহে গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

বৃদ্ধ মাকে দেখে ফেরার পথে হানিফ ফ্লাইওভারে প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

ঢাবিতে হুইলচেয়ার ব্যবহারকারী নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে যাওয়ার পথে অপহৃত হন সুন্দর আলী

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

অবৈধ হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহার করলে কঠোর ব্যবস্থা

প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই

উত্তরায় ১১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৮৬ মামলা, ডাম্পিং ৩৯৪ যানবাহন