হোম > সারা দেশ > ঢাকা

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫২২, মামলা ৪০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪০টি মামলা করা হয়েছে। অভিযানকালে ১০০ গ্রাম হেরোইন, ১০ হাজার ৯২৪টি ইয়াবা, ২১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

আজ রোববার (৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (মিডিয়া ও জনসংযোগ বিভাগ) মো. আকতার হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনার ৩৩ জন, লালবাগের ৪৩ জন, ওয়ারীর ৪৯ জন, মতিঝিলের ৪৬ জন এবং তেজগাঁওয়ের ৯৪ জন রয়েছেন। এ ছাড়া মিরপুর থেকে ১৬৬ জন, গুলশানে ৫৩ জন, উত্তরায় ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে তিন জনকে।

ডিএমপি আরও জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

পরীমণির বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিল্পী সমিতিকে আইনি নোটিশ

মহাখালী টার্মিনালে মধ্যরাতে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বাস

ধান গবেষণা ইনস্টিটিউট: গবেষণার পুকুর লিজ, মাছের টাকা নেতাদের পকেটে

পল্লবীতে বাসে আগুন

বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামীর দাবি আত্মহত্যা

৭ নভেম্বর ও চব্বিশের গণ-অভ্যুত্থান নিয়ে বিএনপির দ্বিচারিতা আছে: হাসনাত

জিয়াউর রহমানকে উদ্ধার করেছিল সেনাবাহিনী: সাখাওয়াত হোসেন

তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফায় রিমান্ড শেষে কারাগারে দীপ

নিউগিনি আবাসন প্রকল্পে আবার হামলা, আটক ৫

রাজধানীতে ২৬ নভেম্বর শুরু হচ্ছে ‘আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো’