হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানে মিশুকচালকের লাশ উদ্ধার, গায়ে আঘাতের চিহ্ন

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আবু তাহের লেংটা (৪০) নামের এক মিশুকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বালুচর রাজানগর গ্রামের কাঁচা রাস্তা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত আবু তাহের ওই গ্রামের আলম চান মাতবরের ছেলে।

নিহতের বোন আঁখি বেগম (৩৫) আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে তাঁর ভাই খাবার খেয়ে বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়ি ফেরেননি। রাত থেকেই বিভিন্ন স্থানে তাঁকে খোঁজাখুঁজি করা হয়। আজ বুধবার ভোর ৬টার দিকে রাজানগর গ্রামের কাঁচা রাস্তার ওপর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিবারের লোকজনকে খবর দেয়। তাঁরা সেখানে গিয়ে লাশ শনাক্ত করে বিষয়টি পুলিশকে জানান।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ ন ম ইমরান খান আজকের পত্রিকাকে বলেন, মিশুকচালক আবু তাহের নেশা করতেন। ধারণা করা হচ্ছে, রাতে তিনি নেশা সেবন করতে গিয়েছিলেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আজ সকালে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। তাঁর শরীরের কয়েক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে তাঁর মৃত্যুর কারণ জানা যাবে।

ঢাকার যানজট কমাতে চার উদ্যোগ নিচ্ছে সরকার

যন্ত্রপাতির অভাবে অর্ধেক সেবা চলছে রাড্ডা ক্লিনিকে

ইউনিসেফের চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ২

কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউসে হামলা-লুটের অভিযোগ, পুলিশের ‘পরামর্শে’ যোগ হলো ‘চাঁদাবাজি’

দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে

মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজির সেই ফ্ল্যাটে, অতিষ্ঠ ছিল অন্য পুলিশ পরিবার

রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ইশরাকের পুনর্বহাল, অন্যথায় জুলাই আহত বা শহীদ পরিবার থেকে প্রতিমন্ত্রী দাবি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার, ৪ দিনের রিমান্ডে

মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো তিন বাংলাদেশি ফিরছেন কাল