হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে তরুণকে ফেলে দিল ছিনতাইকারীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে আফতাব আহমেদ আবির (২০) নামের এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ছিনতাইকারীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

আফতাবের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। তিনি পরিবারের সঙ্গে দক্ষিণখান আশকোনা এলাকায় ভাড়া বাসায় থাকেন। উত্তরা ইউনাইটেড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।

আফতাবের বাবা আলাউদ্দিন আল আজাদ বুধবার বলেন, মঙ্গলবার বিকেলে আশকোনার বাসা থেকে গোপীবাগে এক আত্মীয়ের বাসায় যান আফতাব। রাতে কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনের ছাদে উঠে বিমানবন্দর রেলস্টেশনের উদ্দেশ্যে রওনা দেন। রাত ৯টার দিকে ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেনের ছাদে অবস্থানকারী তিন-চারজন ছিনতাইকারী তাকে মারধর করে এবং সঙ্গে থাকা ৫০০ টাকা ছিনিয়ে নেয়। এরপর তাকে ট্রেনের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আহত অবস্থায় পথচারীরা আফতাবকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আফতাবের মাথায় রক্তক্ষরণ হয়নি। সে শঙ্কামুক্ত। বর্তমানে নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আফতাবের মাথায় আঘাত লেগেছে, তবে আশঙ্কামুক্ত। এ ছাড়া শরীরের কয়েকটি স্থানেও জখম হয়েছে।

বড় মাত্রার ভূমিকম্প হলে ঢাকার কী অবস্থা হবে জানি না: ডিএসসিসি প্রশাসক

এক্সপ্রেসওয়ের প্রকল্পে অনিয়ম: কাদেরসহ ১৩ সাবেক সচিবের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দুদক

কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ পড়ে ছিল ফুটপাতে

আদালতে বদলি আসামি সেজে আত্মসমর্পণ, ২ দিনের রিমান্ড শেষে সেই মনোয়ারা কারাগারে

ব্লাড ক্যানসারে আক্রান্ত ফারাতুল কি থেমে যাবে?

মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক

রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ ২ জনের মরদেহ উদ্ধার

রাজধানীতে ‘সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে’ স্কুলছাত্রকে ছুরিকাঘাত, ঢামেকে চলছে জরুরি অস্ত্রোপচার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি নূর মোহাম্মদ ৩ দিনের রিমান্ডে

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ১৫ জুলাই