হোম > সারা দেশ > ঢাকা

প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে ধর্ষণের শিকার তরুণী

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

অভিযুক্ত ফরিদ পালোয়ান। ছবি: সংগৃহীত

কুমিল্লার এক তরুণী প্রেমিকের সঙ্গে দেখা করতে গাজীপুরের কালীগঞ্জে এসে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বুধবার রাতে মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন। অভিযুক্ত যুবকের নাম ফরিদ পালোয়ান। তিনি কালীগঞ্জের মুক্তারপুর হরিদেবপুরের বাসিন্দা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই তরুণীর সঙ্গে ফরিদের এক বছর ধরে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ফরিদ মেয়েটির সঙ্গে সামনাসামনি দেখা করার বায়না ধরেন। বাধ্য হয়ে মেয়েটি কুমিল্লা থেকে গাজীপুরের কালীগঞ্জে দেখা করতে আসেন। সারা দিন ঘোরাঘুরি শেষে নিরাপত্তার অজুহাতে মেয়েটিকে রাতে থেকে যেতে বাধ্য করেন ফরিদ। পরে এক বাড়িতে তিনি কয়েকজনের সহযোগিতায় ধর্ষণ শেষে ভুক্তভোগীকে মারধর করেন।

ওই তরুণী পরে নিজ বাড়িতে ফিরে গিয়ে পরিবারের কাছে বিষয়টি জানালে তাঁরা কালীগঞ্জ থানায় মামলা করার পরামর্শ দেন। তিনি শেষে সাতজনকে আসামি করে থানায় মামলা করেন।

ওসি আলাউদ্দিন বলেন, ‘মেয়েটি গতকাল রাতে থানায় এসে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত আছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যেই আসামিকে ধরতে পারব।’

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী

লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

সচেতনতা বাড়াতে বোয়াসের সাঁতার উৎসব

ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে অনুদান হিসেবে: মানববন্ধনে ৩৬ সংগঠনের দাবি

রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদ্যপানে অটোরিকশাচালকের মৃত্যু

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

গুলশানে বারে ডিএনসির অভিযান, ২৪৪ লিটার বিদেশি মদ-বিয়ার জব্দ

জবিতে ভিসি ভবনের পাশেই করা হলো গরু জবাই