হোম > সারা দেশ > ঢাকা

‎গুলশানে বিদেশি নারীর মরদেহ উদ্ধার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

রাজধানীর ‎গুলশান থেকে এক বিদেশি নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে তাঁকে গুলশান-২ নম্বরের কন্টিনেন্টাল হাসপাতালে মৃত অবস্থায় নেওয়া হয়।

‎ঘটনার বিষয়ে ডিএমপির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, কন্টিনেন্টাল হাসপাতালে এক বিদেশি নারীর মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতের শরীরে আঘাতের দাগ রয়েছে। এটা পড়ে গিয়ে হয়েছে নাকি পেটানোর দাগ, তা ময়নাতদন্তের পর জানা যাবে।

বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানান সহকারী পুলিশ কমিশনার। ‎

নিহত ওই নারী বারিধারার পার্ক রোডের একটি বাসায় থাকতেন। তিনি কোন দেশের নাগরিক তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি পুলিশ।

সাভারে নির্যাতনের শিকার কিশোর চোখে দেখতে পাচ্ছে না, ছাত্রদল নেতা বহিষ্কার

রাজধানীতে তাজিয়া মিছিলের পাশ থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আশিকা

নাসরিন সেজে মনোয়ারার আত্মসমর্পণ, নেওয়া হলো ২ দিনের রিমান্ডে

আজিজ সুপার মার্কেটের ভবনে পচছিল চিকিৎসকের মরদেহ, মৃত্যুর কারণ অজানা

মোহাম্মদপুরে ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইমরান গ্রেপ্তার

হোসেনি দালান থেকে শুরু হলো ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল

নগরে নাটকের নতুন মঞ্চ

আয়নাবাজি: নাসরিন সেজে আত্মসমর্পণ, আটক মনোয়ারা

যাত্রাবাড়ীতে যৌতুকের জন্য স্ত্রীকে আটকে রেখে নির্যাতন, ১১ দিনেও মামলা নেয়নি পুলিশ