হোম > সারা দেশ > ঢাকা

সায়েন্স ল্যাব এলাকায় ভবনে বিস্ফোরণ: ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকায় ভবনে বিস্ফোরণ হয়ে আগুন লাগার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান। এদিকে এ ঘটনায় দগ্ধ হয়েছেন পাঁচজন। তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। অপর আহত আটজনকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের ডেপুটি ম্যানেজার তারিকুল ইসলাম মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, এ ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে এলে তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

নিহতরা হলেন- তুষার (৩৫), শফিকুজ্জামান ও আব্দুল মানান। তাঁরা ওই ভবনের তৃতীয় তলার লায়রা প্রোডাক্ট নামের একটি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। 

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘ভবনটি বর্তমানে অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনের তৃতীয় তলায় ফিনিক্স ইনস্যুরেন্স ও লায়রা প্রডাক্ট নামের দুটি প্রতিষ্ঠানের নাম পেয়েছি। নিহতের মধ্যে তুষার লায়রা প্রডাক্ট নামের প্রতিষ্ঠানটির কম্পিউটার অপরেটর, শফিকুজ্জামানের বাড়ি শরীয়তপুর তিনিও কম্পিউটার অপরেটর ছিলো। এছাড়া নিহত আব্দুল মান্নানের বাড়ি লালবাগ এলাকায়। তিনি ওই প্রতিষ্ঠানের অফিস সহকারী ছিলেন।’

এ ঘটনায় দগ্ধরা হলেন সৈয়দ আকবর (৫২), আশরাফুজ্জামান (৩৬), আশা (২৫), জহুর আলী (৫২), হাফিজুর রহমান (৪৫)। আহত হয়ে ঢামেকে চিকিৎসা নিচ্ছেন জাকির হোসেন (৩৫), মেহেদি হাসান (২৫), অজ্ঞাতনামা (৩০), রাবেয়া খাতুন (১৭), কবির হোসেন (৩২), তাজ উদ্দিন (৪৫), নুর নবী (২৪) ও কামাল হোসেন (৪০)।

বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন জানান, এখানে পাঁচজনকে নিয়ে আসা হয়েছে। তাঁদের মধ্যে দুই থেকে তিনজনের অবস্থা খুবই গুরুতর।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত আটজনকে আহত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাঁদের সবারই মাথায় আঘাত আছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

এর আগে আজ রোববার বেলা ১০টা ৫০ নাগাদ সায়েন্স ল্যাব এলাকায় ওই ভবনে বিস্ফোরণের পর আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণে তিনতলা ভবনের এক পাশের আংশিক দেয়াল ধসে পড়েছে।

ওয়ারিশদের সম্পত্তি আত্মসাৎ: ভাইয়ের মামলায় তুরিন আফরোজ গ্রেপ্তার

সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর, নারীসহ ৩ জনের সাজা

কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কা, সড়কে ছিটকে পড়া বৃদ্ধকে পিষে দিল বাস

প্রশ্নের মুখে নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা, যা উঠে এল প্রাথমিক তদন্তে

এসি লাগানোর সময় ষষ্ঠ তলা থেকে পড়ে মধ্যবয়সীর মৃত্যু

দীপু মনি, মোজাম্মেল বাবু, ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ১৭ জুন

মতিঝিলে দিনদুপুরে গুলি করে ‘৬০ লাখ’ টাকা ছিনতাই, টাকার পরিমাণ–উৎস ঘিরে ধোঁয়াশা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: জরিমানার ৭ লাখ টাকা পাবে শিশুর পরিবার

রায় কার্যকর হলে শতভাগ সন্তুষ্ট হব: পল্লবীর সেই শিশুর বাবার প্রতিক্রিয়া