হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় কারখানা ভাঙচুর: আরও ৯ মামলায় আসামি দুই হাজার 

নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধি, সাভার 

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা আন্দোলনে কারখানা ভাঙচুরের ঘটনায় আরও নয়টি মামলা হয়েছে। গত শুক্রবার ও গতকাল (শনিবার) আশুলিয়া মডেল থানায় এসব মামলা দায়ের করে ক্ষতিগ্রস্ত কারখানা কর্তৃপক্ষ। এসব মামলায় অজ্ঞাতনামা দুই হাজার জনকে আসামি করা হয়েছে। 

এর আগে গত রোববার (৫ নভেম্বর) পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। ওই তিন মামলায় অজ্ঞাতনামা দেড় হাজার জনকে আসামি করা হয়।

ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শাহিদুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দায়ের করা মামলার একটিতে ১৬ জন এজাহার নামীয় আসামি রয়েছে। এর মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা পোশাকশ্রমিক বেশে দুষ্কৃতকারী। 

জানা যায়, আন্দোলনের সময় অনেক কারখানাতে শ্রমিকেরা বিক্ষোভ না করলেও কাজ না করে বসে থেকেছেন। আবার কোনো কোনো কারখানায় বিক্ষুব্ধ শ্রমিকেরা ভাঙচুর করেছেন। এ অবস্থায় গতকাল শনিবার ১৩০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। 

 আশুলিয়া এলাকায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হলো এআর জিনস, শারমিন গ্রুপের শারমিন ফ্যাশনস-১ ও শারমিন ফ্যাশনস-২, জিমেক্স ক্লোথিং, সাউদার্ন ক্লথিং, এন আর ক্রিয়েশনস, ডেকো ডিজাইন, ডেকো ওয়াসিং, হা-মীম গ্রুপের দ্যাটস ইট স্পোর্টস ওয়্যার লিমিটেড, অ্যাপারেলস গ্যালারি, রিফাত গার্মেন্টস এবং এক্সপ্রেস ওয়াশিং অ্যান্ড ডাইংসহ ১৪টি পোশাককারখানা। 

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, ‘পরিস্থিতি শান্ত হওয়ায় বন্ধ ঘোষণা করা বেশ কিছু কারখানা আজ রোববার খুলে দেওয়া হয়। এসব কারখানার শ্রমিকেরা আবার কাজে ফিরেছেন। এ ছাড়া আরও ৬০ টির মতো কারখানা বন্ধ ছিল।’

কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউসে হামলা-লুটের অভিযোগ, পুলিশের ‘পরামর্শে’ যোগ হলো ‘চাঁদাবাজি’

দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে

মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজির সেই ফ্ল্যাটে, অতিষ্ঠ ছিল অন্য পুলিশ পরিবার

রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ইশরাকের পুনর্বহাল, অন্যথায় জুলাই আহত বা শহীদ পরিবার থেকে প্রতিমন্ত্রী দাবি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার, ৪ দিনের রিমান্ডে

মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো তিন বাংলাদেশি ফিরছেন কাল

চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও র‍্যাব সদস্যসহ আটক ৬

টঙ্গীতে গ্যাসের লিকেজ থেকে আগুন, বাবা-মা ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক

হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল ৩ জন