হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় সংঘর্ষে নারী পোশাককর্মী নিহত: আজও বন্ধ ২৫ কারখানা

নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধি সাভার (ঢাকা) 

শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষে এক নারী পোশাকশ্রমিক নিহতের ঘটনায় গতকাল মঙ্গলবার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে উত্তেজনা দেখা দিলেও আজ বুধবার পরিস্থিতি শান্ত রয়েছে। সকাল থেকে প্রায় সব কারখানাই খোলা ছিল। শ্রমিকেরাও কর্মস্থলে উপস্থিত হয়ে কাজ করেছেন। তবে ২৫ কারখানায় আজ উৎপাদন বন্ধ ছিল। এর মধ্যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে পাঁচ কারখানায়। আর শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ ২০ কারখানা। 

সকালের দিকে বকেয়া বেতন-ভাতার দাবিতে আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকার জেনারেশন নেক্সট কারখানা শ্রমিকেরা অবস্থান নিয়ে বসেছিলেন। অন্যদিকে পলাশবাড়ী এলাকার পার্ল গার্মেন্টসের শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নিয়ে কারখানা খুলে দেওয়ার দাবি জানান। এ ছাড়া মামলা প্রত্যাহারের দাবিতে লুসাকা গ্রুপ নামে একটি কারখানার সামনেও অবস্থান নিয়ে বসে ছিলেন শ্রমিকেরা। 

পুলিশ জানায়, গতকাল শ্রমিক নিহতের ঘটনায় আশুলিয়ার শিল্পাঞ্চলে কিছুটা উত্তেজনা দেখা দেয়। পরে বিজিএমইএ কারখানা কর্তৃপক্ষ আইন প্রয়োগকারী সংস্থার উদ্যোগে বিষয়টি সমাধান করা হয়। এরপর আজ সকালে সাভার ও আশুলিয়ার প্রায় সব কারখানা খুলে দেওয়া হয়। শ্রমিকেরা যথাসময়ে কর্মস্থলে উপস্থিত হয়ে কাজে যোগ দেন। শ্রমিকেরা কাজ না করায় পাঁচটি কারখানা আজ ছুটি ঘোষণা করে দেওয়া হয়। এ ছাড়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে আরও ২০টি কারখানা। 

বন্ধ কারখানাগুলোর অধিকাংশই তৈরি পোশাক কারখানা। তবে ওষুধ, চামড়াজাত পণ্য প্রস্তুতসহ বিভিন্ন ধরনের কিছু প্রতিষ্ঠানও রয়েছে। 

এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কসহ নরসিংহপুর এলাকায় বিভিন্ন কারখানার সামনে সেনাবাহিনী, এপিবিএন ও পুলিশ সদস্যদের অবস্থান নিয়ে ছিলেন। এ ছাড়া সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশ সড়কে টহল অব্যাহত রেখেছে। 

শিল্প পুলিশ-১–এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘আজ ২৫টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় ২০টি কারখানা বন্ধ রয়েছে। ৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সার্বিক পরিস্থিতি আমাদের অনুকূলে রয়েছে।’

নারায়ণগঞ্জের ফতুল্লা: স্টেডিয়ামের টাওয়ারের নাটবল্টু উধাও

হকার উচ্ছেদের পর গতি পেল গুলিস্তান

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

রাজধানীতে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

মালয়েশিয়ায় নিখোঁজ হয়ে ১৫ বছর জঙ্গলে কাটানো আমির দেশে ফিরছেন

দেড় মাসের সন্তানসহ দুপুরে কারাগারে, রাতে জামিন পেলেন যুব মহিলা লীগের কর্মী

আশুলিয়ায় আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

যুক্তরাজ্যে নিশ্চিত ভিসা ও চাকরির প্রলোভনে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য প্রচার’: কনটেন্ট ক্রিয়েটর নাসিমের জামিন

শিক্ষার্থী পরিচয়ে এক মাস ধরে ঢামেকে আসছিলেন তরুণী