হোম > সারা দেশ > ঢাকা

গুঁড়া দুধ আমদানির টাকায় চিলিং সেন্টার করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

মানিকগঞ্জে প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: আজকের পত্রিকা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘আমরা যে টাকা দিয়ে গুঁড়া দুধ আমদানি করি, সেই টাকা দিয়ে অনেকগুলো চিলিং সেন্টার করতে পারি। কেন আমরা সেই চিলিং সেন্টার করছি না? এটা আমরা সরকারিভাবে করার চেষ্টা করব। পাশাপাশি বেসরকারি খাতেও আমরা উৎসাহ দেব, যাতে তারা সেটা করে।’

আজ শনিবার (২৮ জুন) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার জয়নগর স্কুলের মাঠে গবাদিপশুর রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘রপ্তানি করার জন্য খুরারোগের (এফএমডি ভাইরাস) টিকা দেওয়া হচ্ছে, বিষয়টা এমন নয়। আমরা যদি গরু, ছাগল, হাঁস-মুরগি পালন করি, সেগুলো কিন্তু একটি প্রাণ, কোনো রোগ হলে তারও কষ্ট হয়। কোনো রোগেই যেন প্রাণীর কষ্ট না হয়, সে জন্যই আমরা ভ্যাকসিনটা দেব। শুধু মাংস ভালো পাওয়ার জন্য কিংবা শুধু রপ্তানি করার জন্য না।’

উপদেষ্টা বলেন, ‘যেসব দেশ থেকে আমরা মাংস আমদানি করি, ওই সব দেশে প্রাণীর দুরারোগ্য রোগ নির্মূল করা হচ্ছে। আমরা চাই যে মানুষের কোনো রোগ না থাকুক, তেমনি প্রাণিসম্পদেরও কোনো রোগ না থাকুক, সেটা আমরা চেষ্টা করব। সরকার অনেক চেষ্টা করছে। এফএমডি ভ্যাকসিন আনার জন্য যে সময় চলে যাচ্ছে, মানুষ পাচ্ছে না—এটা নিয়ে যে উৎকণ্ঠা, তার জন্য মন্ত্রণালয় অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত আমরা এমন একটা ভ্যাকসিন এনেছি, যে ভ্যাকসিনটা প্রাণীদেহে কাজ করে। আর্জেন্টিনায় গিয়ে এটা অনেক পরীক্ষা-নিরীক্ষা করেই আনা হচ্ছে। ইতিমধ্যে এই ভ্যাকসিন প্রথম ডোজের জন্য চলে এসেছে। যেটা এসেছে, দ্বিতীয় ধাপে ছয় মাস পর আরও আসবে। কাজেই এখন আমাদের এই ভ্যাকসিন প্রয়োগে আপনাদের (খামারি) সহযোগিতা খুবই দরকার।’

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সুফিয়ান, জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমানসহ দুই শতাধিক খামারি উপস্থিত ছিলেন।

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, নামাজ পড়বেন প্রধানমন্ত্রী

জাবি শিক্ষার্থী শারমিন হত্যার তদন্ত ও বিচারের দাবি জাকসুসহ ছাত্রসংগঠনগুলোর

উত্তরায় রিকশাচালককে হত্যার গুজবে মার্কেট ভাঙচুর, রাস্তায় আগুন

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১

খিলক্ষেতে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

কেন্দ্রীয় শহীদ মিনারে দুর্বৃত্তের গুলি, কনটেন্ট ক্রিয়েটর নিহত

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খুন

পুরোনো বাণিজ্য মেলার মাঠে ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত

তোফাজ্জল হত্যা: আত্মসমর্পণের আবেদন করে আদালতে হাজির হননি ঢাবি শিক্ষার্থী