হোম > সারা দেশ > ঢাকা

ছাত্রলীগ-আন্দোলনকারীদের সংঘর্ষে আহত ২২০ জন ঢামেকে

জবি সংবাদদাতা 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের চলমান সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় ২২০ জন শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য এসেছেন।

আজ সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢামেকের ইমার্জেন্সি টিকিট কাউন্টার থেকে এই তথ্য পাওয়া গেছে।

টিকিট কাউন্টারের ইনচার্জ মেহেদী আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত ২২০–এর মতো আহত শিক্ষার্থী টিকিট কেটেছে চিকিৎসার জন্য। এখনো আহত শিক্ষার্থীরা আসছেন।’

ঢামেকের ইমার্জেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাফিজ বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘প্রচুর আহত শিক্ষার্থী আসছে। বিভিন্ন রুমে তাদের প্রাথমিক চিকিৎসা চলছে। এখন পর্যন্ত টোটাল হিসাব করা হয়নি, তবে ২০০–এর ওপর শিক্ষার্থী চিকিৎসা নিয়েছে।’

প্যান্ট ও অন্তর্বাসে লুকানো ১২ কেজি সোনা, দুই চীনা নারী আটক

দক্ষিণ কেরানীগঞ্জে গ্যারেজে মিলল অবিস্ফোরিত ৪ ককটেল

উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী কাল, উদ্‌যাপনে নানা আয়োজন

কেয়ার বাংলাদেশের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পাবেন ২ লাখ ৪৫ হাজার তরুণ-তরুণী

যাত্রাবাড়ীতে সাড়ে ১৩ লাখ টাকার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

গুলিস্তানের ফুলবাড়িয়া সুপারমার্কেট-সংলগ্ন শতাধিক দোকান উচ্ছেদ, মালামাল জব্দ

জোরপূর্বক চুল-দাড়ি কাটাকে ‘শাস্তিযোগ্য অপরাধ’ করাসহ ১০ দাবি

৭ দিনের আলটিমেটাম দিয়ে ঢামেকের অ্যাম্বুলেন্স ধর্মঘট স্থগিত

সাবেক সহকারী কর কমিশনার শ্যামলের ৫ বছরের কারাদণ্ড

মিরপুর ১-এ গুঁড়িয়ে দেওয়া হলো ফুটপাতের প্রায় ২ হাজার দোকান