হোম > সারা দেশ > ঢাকা

তুরাগে মাটি খুঁড়ে পাওয়া গেল মর্টার শেল

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

মাটি খনন করে পাওয়া মর্টার শেল। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর তুরাগে মাটি খনন করে একটি মর্টার শেল পাওয়া গেছে। তুরাগের ফুলবাড়িয়া এলাকার ডাচ্‌-বাংলা ব্যাংকসংলগ্ন এলাকায় মোশাররফ হোসেনের জমি থেকে গতকাল বুধবার (২ জুলাই) রাতে এটি পাওয়া যায়।

আজ বৃহস্পতিবার বিকেলে ডিএমপির তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

ওসি মনিরুল ইসলাম বলেন, ‘বুধবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কলের মাধ্যমে জানতে পারি, ফুলবাড়িয়া এলাকায় একটি মর্টার শেল পাওয়া গেছে। পরে তুরাগ থানার একটি টহল টিম সেখানে গিয়ে সাদা ব্যাগে রক্ষিত অবস্থায় ১২ ইঞ্চি দৈর্ঘ্যের মর্টার শেলটি উদ্ধার করে।’

ওসি বলেন, মোশাররফ হোসেন এক্সকাভেটর (খননযন্ত্র) দিয়ে মাটি খোঁড়ার সময় মর্টার শেলটি পাওয়া যায়। পরে খবর পেয়ে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি) ঘটনাস্থল পরিদর্শন করেন।

ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বোম্ব ডিসপোজাল ইউনিটিকে খবর দেওয়া হলে, তারা এসে মর্টার শেলটি হেফাজতে নিয়ে দিয়াবাড়ি এলাকার নিরাপদ স্থানে নিষ্ক্রিয় করেন।

কারামুক্ত হলেন আনিস আলমগীর

ঢাকার ট্রাফিকে বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের কাজ

জাল সনদে ১২৮ শিক্ষক, ফেরত দিতে হবে টাকা

শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

রাজধানীর খিলগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

আশুলিয়ায় কুরিয়ার সার্ভিসের চলন্ত গাড়িতে আগুন

রাজধানীর হাতিরঝিলে মাথায় ইট পড়ে নারীর মৃত্যু

নদ্দায় ফুটওভারব্রিজের নিচে আগুন

রাজধানীতে হোটেলে আগুন, দগ্ধ ৪ জন বার্ন ইনস্টিটিউটে

স্মৃতিসৌধে ৩ দিন সর্বসাধারণের প্রবেশ নিষেধ