হোম > সারা দেশ > ঢাকা

আইন হাতে তুলে নিয়ে বোমা হামলাকারীদের সমুচিত শিক্ষা দিতে হবে: উদীচীর সম্পাদক 

ঢাবি প্রতিনিধি

যারা হামলা করে, বোমা মারে তাদের বিরুদ্ধে নিজস্ব নিরাপত্তা বাহিনী গঠন করে আইন হাতে তুলে নিয়ে হামলাকারীদের সমুচিত শিক্ষা দিতে হবে—বলে মন্তব্য করেছেন উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত নড়াইলের বড়দিয়ায় উদীচীর অনুষ্ঠানে বোমা হামলার প্রতিবাদে এক সাংস্কৃতিক সমাবেশে বক্তব্য প্রদানকালে এ মন্তব্য করেন তিনি।

অমিত রঞ্জন দে বলেন, ‘ভয় দেখানোর উদ্দেশ্য বোমা মেরেছে—এটা বিশ্বাস করি না। হামলা মানে হামলা, হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। কোভিডের পরে সংগঠনকে যখন গুছিয়ে নিয়েছি, সংগঠিত করেছি, মজবুত করেছি—শুধু কেন্দ্রে নয়, আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড গ্রামে গঞ্জে ছড়িয়ে দিয়েছি। তখনই এক শ্রেণির গায়ে জ্বালা ধরেছে, সেই সাম্প্রদায়িক গোষ্ঠী আমাদের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।’

রঞ্জন দে আরও বলেন, ‘আমাদের এখন দুটি কাজ রয়েছে, সরকারকে বাধ্য করতে হবে যে বা যারা হামলা করেছে, বোমা মেরেছে তাদের বিচারের মুখোমুখি করে শাস্তির আওতায় আনতে হবে। দ্বিতীয়ত কাজ হল সংগঠনকে শক্তিশালী করতে হবে। সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে নিজেদের নিরাপত্তা বাহিনী তৈরি করতে হবে, শুধু সরকারের ওপর ভরসা করে বসে থাকলে হবে না। আমাদের ওপর যখন হামলা করা হবে তখন আমরা নিজেরাই আইন হাতে তুলে নিয়ে সমুচিত শিক্ষা দেব।’

উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক বদিউর  রহমানের সভাপতিত্বে সাংস্কৃতিক সমাবেশে আরও বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক রতন সিদ্দিকী, উদীচীর সহসভাপতি জামশেদ আনোয়ার তপন, আবৃত্তি শিল্পী শিরিন ইসলাম, অ্যাকটিভিস্ট জীবনানন্দ জয়ন্ত, কেন্দ্রীয় খেলাঘর আসরের সম্পাদক মণ্ডলীর সদস্য আতিকুর রহমান, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু প্রমুখ।

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ২০ জন গ্রেপ্তার

‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও ২৬ জন গ্রেপ্তার

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্র গ্রেপ্তার

সরকারের প্রতিশ্রুতি: হাজার কোটির আবাসন হচ্ছে তিন বস্তিতে

চিড়িয়াখানায় এল কমন ইল্যান্ড আর ওয়াইল্ডবিস্ট

জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগে আইনজীবী রিমান্ডে

রাজধানীতে বিভিন্ন অপরাধে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার শতাধিক

রাজধানীর টেকনিক্যাল মোড়ে ‘ককটেল’ বিস্ফোরণ

পল্লবীতে নৃশংস হত্যার শিকার সেই শিশুর মায়ের পাশে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক

শিবলী রুবাইয়াতসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক, ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত