হোম > সারা দেশ > ঢাকা

সাইকেলের যন্ত্রপাতি বলে আনছিলেন এয়ারগানের পার্টস, বিমানবন্দরে আটক

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 

এয়ারগানের পার্টসসহ আটক নূর হোসেন। ছবি: সংগহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কলম্বো থেকে আসা নূর হোসেন (৪৮) নামের এক যাত্রী সাইকেলের পার্টসের ঘোষণা দিয়ে বিদেশি এয়ারগানের পার্টসসহ ধরা পড়েছেন।

বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে তাঁকে আটক করে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ। পরে শনিবার (২১ জানুয়ারি) তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে আইনানুগ ব্যবস্থার জন্য হস্তান্তর করা হয়।

আটক হওয়া ওই যাত্রী হলেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার নুপানুয়া গ্রামের নুরুল করিমের ছেলে নূর হোসেন।

আটকের পর নূর হোসেন জানিয়েছেন, তিনি প্রতিমাসে দুবাই যাতায়াত করেন এবং কসমেটিকস নিয়ে আসেন। দুবাইয়ে থাকা শিমুল তাঁকে এয়ারগানের এসব পার্টস দিয়েছেন। দেশে পৌঁছে দেওয়ার কন্টাক (চুক্তি) ১০ হাজার টাকা। শিমুলের বাড়িও ফেনীতে।’

এ বিষয়ে ডিএমপির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘গত রাতে (শুক্রবার) দিবাগত রাতে কলম্বো থেকে আগত নূর হোসেন নামের এক যাত্রীকে এয়ারগানের পার্টস (মালামাল)সহ ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ থানায় হস্তান্তর করেছে। আটক হওয়া ওই ব্যক্তি এয়ারগান আনার প্রক্রিয়া অবলম্বন করেনি।’

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘নূর হোসেন এয়ারগানের পার্টস সাইকেলের পার্টস বলে নিয়ে এসেছেন। পরে তল্লাশিকালে তিনি ধরা পড়েছেন।’

তিনি বলেন, ‘এয়ারগানটি সুইডেনের তৈরি। তবে কোনো গোলাবারুদ পাওয়া যায়নি।’

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সেই সঙ্গে এয়ারগানের পার্টস বিদেশ থেকে যাঁর মাধ্যমে নিয়ে আসা হয়েছে, তাঁকেও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

ভাষাশহীদদের কবর জিয়ারত ইনকিলাব মঞ্চের

ফাস্ট ফুড ব্যবসায়ীকে গোপনে বিয়ে করেছিলেন বিশ্ববিদ্যালয়ছাত্রী, নিতে হলো গলায় ফাঁস

গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডির স্ত্রীর দায় স্বীকার

রাজধানীতে দিনদুপুরে পুলিশকে ছুরিকাঘাত, ফেলে যাওয়া ব্যাগে মিলল ককটেল-বোমা

শহীদ মিনারে ডাকসুর একাংশের শ্রদ্ধা, উপেক্ষিত হওয়ার ক্ষোভ বাকিদের

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি