হোম > সারা দেশ > ঢাকা

ভোরে ঢাবিতে কালো মাস্ক পরে আ.লীগের পক্ষে মিছিল

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যানটিনের সামনে কালো মাস্ক পরে আওয়ামী লীগের পক্ষে মিছিল করেছেন একদল ব্যক্তি। তাঁদের কারও পরিচয় পাওয়া যায়নি। আজ বুধবার ভোরের দিকে এই মিছিল বের করেন তাঁরা। 

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই প্রথম আওয়ামী লীগের পক্ষে এ ধরনের মিছিল হলো। 

মুখে মাস্ক পরে মিছিল করার ৪৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখা যায়। অনেকেই এই ভিডিও শেয়ারও দিয়েছেন। 

ভাইরাল হওয়া ভিডিওটি থেকে দেখা যায়, মাস্ক পরে মিছিল করছেন একদল ব্যক্তি। এ সময় তাঁদের ‘শেখ হাসিনা আসবে’, ‘মুজিব তোমায় দেখা যায়, লাল সবুজের পতাকায়’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদ্যপানে অটোরিকশাচালকের মৃত্যু

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

গুলশানে বারে ডিএনসির অভিযান, ২৪৪ লিটার বিদেশি মদ-বিয়ার জব্দ

জবিতে ভিসি ভবনের পাশেই করা হলো গরু জবাই

রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরাদ্দের চাল কম দামে ক্রয় প্রভাবশালী চক্রের

রাজস্ব আদায় না বাড়ায়, বাড়ছে ঋণনির্ভরতা

ডেঙ্গুর বড় শিকার তরুণেরা

চাঁদাবাজিতে ভুক্তভোগী মামলা না করলে, পুলিশ মামলা করতে পারবে