হোম > সারা দেশ > ঢাকা

সচেতনতা বাড়াতে বোয়াসের সাঁতার উৎসব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বোয়াসের সাঁতার উৎসব। ছবি: সংগৃহীত

পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ, নিরাপদ সাঁতারের গুরুত্ব তুলে ধরা এবং পানি দূষণ রোধ ও জলাশয় সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে সাঁতার উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং (বোয়াস-বিওডব্লিউএস) ও পাহাড়ি খাদ্যপণ্যের প্রতিষ্ঠান ‘পাহাড় থেকে ডটকম’।

আজ শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকার পূর্বাচলের ব্লু লেকে এ আয়োজন করা হয়।

বোয়াসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের আয়োজনে দুইজন আয়রনম্যান, বাংলা চ্যানেলজয়ী তিনজন এবং জাতীয় পর্যায়ের পাঁচ সাঁতারুসহ মোট ৩১ জন অংশ নেন। এ ছাড়া উদীয়মান সাঁতারুরাও এতে অংশ নেন। আয়োজনে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের একজন অফিসিয়াল রেফারি দায়িত্ব পালন করেন।

এবারের সাঁতার উৎসবের প্রতিপাদ্য ছিল ‘ক্লিন ওয়াটার, স্ট্রংগার পিউপল’। সাঁতারের প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর পাশাপাশি পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ, নিরাপদ সাঁতারের গুরুত্ব তুলে ধরা এবং পানি দূষণ রোধ ও জলাশয় সংরক্ষণে সচেতনতা তৈরিই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

বোয়াসের প্রেসিডেন্ট নাসির আহমেদ সৌরভ বলেন, ‘আমাদের এই আয়োজন শুধু সাঁতার প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা চাই, মানুষ সাঁতারকে জীবন রক্ষার গুরুত্বপূর্ণ দক্ষতা হিসেবে দেখুক এবং পানিতে মৃত্যু প্রতিরোধ, পানি দূষণ রোধ ও জলাশয় সংরক্ষণে সচেতন ভূমিকা রাখুক।’

বোয়াসের সাঁতার উৎসব। ছবি: সংগৃহীত

আয়োজক খন্দকার শওকত ওসমান বলেন, ‘আমরা চাই, সাঁতার শুধু প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না থেকে একটি সামাজিক আন্দোলনে পরিণত হোক। পানির নিরাপত্তা, জলাশয় সংরক্ষণ এবং সাঁতার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’ তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ ভবিষ্যতে আরও বেশি মানুষকে সাঁতারের সঙ্গে যুক্ত হতে এবং পানির নিরাপত্তা সম্পর্কে সচেতন হতে উৎসাহিত করবে।

রেস ডিরেক্টর সাইফুল ইসলাম রাসেল বলেন, ‘ওপেন ওয়াটার সুইমিংয়ে প্রতিযোগিতার পাশাপাশি সাঁতারুদের নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা চাই, অংশগ্রহণকারীরা নিরাপত্তা নির্দেশনা মেনে সাঁতার কাটুন এবং এই আয়োজনের মাধ্যমে আরও বেশি মানুষ নিরাপদ সাঁতারচর্চায় উৎসাহিত হোন।’

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে ঢাকায় নিরাপদ সাঁতারচর্চার সুযোগ ও আগ্রহ বাড়বে। পাশাপাশি পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ, পানি দূষণ রোধ এবং জলাশয় সংরক্ষণের গুরুত্ব আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে।

জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী

লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে অনুদান হিসেবে: মানববন্ধনে ৩৬ সংগঠনের দাবি

রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদ্যপানে অটোরিকশাচালকের মৃত্যু

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

গুলশানে বারে ডিএনসির অভিযান, ২৪৪ লিটার বিদেশি মদ-বিয়ার জব্দ

জবিতে ভিসি ভবনের পাশেই করা হলো গরু জবাই

রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরাদ্দের চাল কম দামে ক্রয় প্রভাবশালী চক্রের