হোম > সারা দেশ > ঢাকা

বন্ধ নয়, আইনি কাঠামোয় ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যবসার সুযোগ চায় বিইসিএ

প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়

কোনো ই-কমার্স প্রতিষ্ঠান বন্ধ নয়, আইনি কাঠামোয় এনে এগুলোকে ব্যবসা করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে ই-কমার্স গ্রাহকদের সংগঠন বাংলাদেশ ই-কমার্স কাস্টমার অ্যাসোসিয়েশন (বিইসিএ)। আজ শুক্রবার রাজধানীর শাহবাগে এক কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। 

শুক্রবার বিকেল ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে বিইসিএ। এ সময় সংগঠনটির পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরা হয়। 

দাবিগুলোর মধ্যে রয়েছে—

১। কোনো ই-কমার্স প্রতিষ্ঠান বন্ধ নয়, আইনি কাঠামোয় এনে এগুলোকে ব্যবসা করার সুযোগ দিতে হবে। 

২। কোনো ই-কমার্স প্রতিষ্ঠান যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য ডেলিভারি দিতে ব্যর্থ হয়, তাহলে তিন-চার কার্যদিবসের মধ্যে গ্রাহকের পেমেন্ট করা টাকা ফেরত দিতে হবে। এ ক্ষেত্রে পেমেন্ট গেটওয়েগুলোকে ডিজিটাইজ করার বিকল্প নেই। 

৩। বন্ধ ই-কমার্স প্রতিষ্ঠানের গ্রাহকদের টাকা গেটওয়েতে (গ্রাহক) দাবি জানালেই ফেরত দিতে হবে। এ ক্ষেত্রে ওই ই-কমার্স প্রতিষ্ঠানের অনুমতির প্রয়োজন নেই। 

৪। যদি কোনো কারণে ই-কমার্সের পেমেন্ট গেটওয়েগুলো গ্রাহকদের অর্থ আত্মসাৎ করে, অথবা সেবা দিতে ব্যর্থ হয়, তাহলে তার দায়ভার যারা এর দায়িত্বে আছেন, সেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নিতে হবে। 

৫। নতুন পুরোনোসহ সব ডিসকাউন্ট দেওয়া ই-কমার্স কোম্পানিগুলোর লাভ-লোকসানের হিসাব প্রতি মাসে নিরীক্ষার ব্যবস্থা করতে হবে। নিরীক্ষার খরচ চাইলে সরকার অথবা ই-কমার্স প্রতিষ্ঠানকেই নিতে হবে। 

৬। কোনো ই-কমার্স প্রতিষ্ঠান যদি নতুন করে বিজনেস করতে আসে, সে ক্ষেত্রে ব্যবসায়িক পরিধির ওপর ভিত্তি করে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হবে। অথবা ডিসকাউন্ট ভ্যালুর সমপরিমাণ অর্থ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হবে। 

৭। এসক্রো পদ্ধতিকে অটোমেটিক ও ডিজিটাল করতে হবে দ্রুততম সময়ের মধ্যে। প্রয়োজনে এসক্রো সিস্টেমের ড্যাশবোর্ডে কাস্টমার, মার্চেন্ট, ই-কমার্স প্রতিষ্ঠান, পেমেন্ট গেটওয়ে, ব্যাংক—সবার এক্সেস দিতে হবে।

মিরপুরে বিদেশি পিস্তল-গুলিসহ দুই যুবক গ্রেপ্তার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ সদস্যকে আটক

বিগত সরকারের অবহেলায় ঢাকা-৯ আসনে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি: প্রতিমন্ত্রী হাবিব

এজেআর কুরিয়ারে হামলা: সমঝোতা না করলে ‘লাশ পড়ে থাকবে’ বলে বাদীকে হুমকি

বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য: সংস্কৃতিমন্ত্রী

আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ

রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

রাজধানীর মগবাজারে ভোরবেলায় সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

৩০০ ফিট এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

শনিবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়