হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর ‎মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার‎

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

‎রাজধানীর মোহাম্মদপুর থানার তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনিক কারণ দেখিয়ে পুলিশের দুই উপপরিদর্শক ও এক উপ-সহকারী পরিদর্শকে প্রত্যাহারের কথা উল্লেখ করেছে ডিএমপি।

গতকাল বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তরের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) আমীর খসরু স্বাক্ষরিত আদেশে তাঁদের বদলি করা হয়।

‎বদলি আদেশে বলা হয়েছে, ঢাকা মহানগর পুলিশ, ঢাকার তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানায় কর্মরত তিন পুলিশ সদস্যকে প্রশাসনিক কারণে ঢাকা ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হলো। ‎

‎বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন—সিভিল টিমের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাধন মণ্ডল, এসআই রেজাউল করিম রেজা ও এএসআই সোহেল রানা।

ডিএমপি সূত্রে জানা গেছে, সাদা পোশাকে দায়িত্ব পালনের সময় অনৈতিকভাবে অর্থ লেনদেনের অভিযোগ ওঠার পরই তাঁদের বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাংবাদিক পরিচয়ে রিকশাচালকদের থেকে টাকা আদায়, পুলিশের হাতে আটক যুবক

ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে এক দিনে ২৩২৩টি মামলা, সবচেয়ে বেশি মিরপুরে

মাদক কারবারে বাধা দেওয়ায় কদমতলীতে যুবককে পিটিয়ে হত্যা

যাত্রাবাড়ী ও সায়েদাবাদে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৬

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ২০ জন গ্রেপ্তার

‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও ২৬ জন গ্রেপ্তার

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্র গ্রেপ্তার

সরকারের প্রতিশ্রুতি: হাজার কোটির আবাসন হচ্ছে তিন বস্তিতে

চিড়িয়াখানায় এল কমন ইল্যান্ড আর ওয়াইল্ডবিস্ট

জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগে আইনজীবী রিমান্ডে