হোম > সারা দেশ > ঢাকা

বার্ন ইউনিটে ভর্তি ২ জনের দেহের ৯০ শতাংশ পুড়ে গেছে: ডা. সামন্ত লাল সেন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: রাজধানীর মগবাজারে ভবনে বিস্ফোরণে সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম।

রোববার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে বিস্ফোরণের কিছুক্ষণ পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মগবাজারের ঘটনা নিয়ে একটু আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

ডা. সামন্ত লাল সেন জানান, এখন পর্যন্ত আমাদের এখানে ১৭ জন রোগী এসেছে। এদের মধ্যে দুজনকে মৃত অবস্থাতেই আনা হয়েছে। একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বাকিদের মধ্যে তিনজন দগ্ধ রোগী। এদের দুজনকে আইসিইউতে রাখা হয়েছে। দুজনেরই ৯০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক আরও জানান, বাকিরা সবাই আহত। তাদের শরীরে ভাঙা, কাটা-ছেঁড়া জখম রয়েছে। তাদেরকে অবজারভেশনে রাখা হয়েছে। পরবর্তিতে তাদেরকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হবে।

মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল হামলা

ঢাবি, পল্লবীর পর এবার সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

পল্লবী থানা চত্বরে ককটেল বিস্ফোরণ, এসআরবি সদস্য আহত

ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্কুলবাসে আগুন

ঢাকা বারের টাউট উচ্ছেদ কমিটি বিলুপ্ত ঘোষণা, যা বললেন সেক্রেটারি

ঢাবি ক্যাম্পাসের চার স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেঙ্গু মোকাবিলায় ডিএসসিসির ২৯ অধিক ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে বিশেষ অভিযান শুরু

হারানো বিজ্ঞপ্তি দেখে পরিবারকে ফোন দিয়ে মুক্তিপণ চাইত তারা

ইসলামি বক্তা ফারুকী হত্যা মামলা: জেএমবির ৬ সদস্যের বিচার শুরু

পরিকল্পনা করে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়া হচ্ছে: ডিএমপি