হোম > সারা দেশ > ঢাকা

আমার বউয়ের কাছে আমি যাব, তুই আটকানোর কে: হারুনের উদ্দেশে এপিএস মামুন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ইটিটি কক্ষে রাষ্ট্রপতির এপিএস মামুন প্রবেশ করতে চাইলে এডিসি হারুন বাধা দেন বলে হাসপাতালে কর্তব্যরত এক আয়া জানান। নাম প্রকাশে অনিচ্ছুক ওই আয়া বলেন, ‘এপিএস মামুন তখন চিৎকার দিয়ে বলেন, ‘আমার বউয়ের কাছে আমি যাব, তুই আটকানোর কে?’

গত শনিবার রাতে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে এ ঘটনা ঘটে।

হাসপাতালে সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, ঘটনার দিন হৃদ্‌রোগের চিকিৎসার জন্য ইটিটি করতে গিয়েছিলেন এপিএস মামুনের স্ত্রী এডিসি সানজিদা আফরিন। তাঁর সঙ্গেই হাসপাতালে গিয়েছিলেন এডিসি হারুন। চারতলায় ৪০২৩ নম্বর ইটিটি কক্ষে ছিলেন সানজিদা। বাইরে বসে অপেক্ষা করছিলেন এডিসি হারুন। তখনই ঘটনাস্থলে আসেন এপিএস মামুন।

সেদিন ইটিটিতে দায়িত্বে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী এক আয়া আজকের পত্রিকাকে বলেন, ‘এপিএস মামুন এসেই এডিসি হারুনকে বলেন, “আপনি এখানে কী করছেন।” স্ত্রী কোথায় আছেন জানার পর মামুন সরাসরি ইটিটি রুমে চলে যান। পেছন থেকে বাধা দেন এডিসি হারুন। ততক্ষণে আশপাশে মানুষ জড়ো হয়ে যায়। এপিএস মামুন তখন চিৎকার দিয়ে বলেন, “আমার বউয়ের কাছে আমি যাব তুই আটকানোর কে?” জোর করেই মামুন ইটিটি রুমে গিয়ে সঙ্গে থাকা দুই ছেলেকে ভিডিও করতে বলেন, তখন তাঁর স্ত্রী সানজিদা এপিএস মামুনের ওপর ক্ষিপ্ত হয়ে যান। তাঁদের বাধা দেন চতুর্থ তলায় দায়িত্বরত গার্ড ওয়ারেছ আলী।’ 

ওয়ারেছ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘ইটিটি রুমে বিশৃঙ্খলা থামাতে সবাইকে রুম থেকে বের হওয়ার অনুরোধ করি। একটু পরই পুলিশ এসে তাঁদের নিয়ে যায়।’

আরও পড়ুন:

জুলাই-আগস্ট হত্যা: ময়নাতদন্ত না হওয়া মামলার তদন্তে যে কৌশল পুলিশের

ফুটপাতে বা রাস্তায় ব্যবসা করা যাবে না, বিকল্প ব্যবস্থা করবে ডিএনসিসি: প্রশাসক

রাজধানীর সড়কে দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযান, জরিমানা-কারাদণ্ড

সুব্রত বাইনের মেয়ে খাদিজা এবার জুলাই আন্দোলনের মামলায় গ্রেপ্তার

ইডেন ছাত্রীকে যৌন নির্যাতন: গায়ক জাহিদ অন্তুর জামিন

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

৫০তম বিসিএসে লিখিত পরীক্ষার সময় বৃদ্ধির দাবিতে সমাবেশ

আবারও কারাগারে গায়ক নোবেল

রাজধানীর খিলগাঁওয়ে দুই যুবকের মরদেহ উদ্ধার

ফুটপাত দখল: সবাইকে নিয়ে সমাধান করতে চায় দুই সিটি করপোরেশন