হোম > সারা দেশ > ঢাকা

জামিন হলেই আ.লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে আসকের নোটিশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ডিআইজি মোহাম্মদ শাহজাহান। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের জামিনের পর অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তাঁর ওই নির্দেশনা প্রত্যাহার চেয়ে আজ সোমবার আইন ও সালিসকেন্দ্রের পক্ষ থেকে এই নোটিশ পাঠান আইনজীবী সৈয়দা নাসরিন ও শাহীনুজ্জামান।

সাত দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট করার কথা বলা হয়েছে নোটিশে।

গত ২৪ ফেব্রুয়ারি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের দেওয়া ‘বিশেষ নির্দেশনায়’ বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ ও ফ্যাসিস্ট সংগঠনের যেসব নেতা-কর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী করা, সংগঠিতকরণ এবং মাঠপর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে সক্ষম, তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে (শ্যোন অ্যারেস্ট) হবে। আর যারা বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী নয়, তাদের জামিন হলে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর প্রয়োজন আপাতত নেই।

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার পুলিশ সুপারকে ওই ‘বিশেষ’ নির্দেশনা দেন ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী বাপ্পি গ্রেপ্তার

ব্যারাকের কক্ষে ঝুলছিল পুলিশ কনস্টেবলের লাশ, ফেসবুক পোস্টে ইঙ্গিত

গান–কবিতা–আলোচনায় বদিউর রহমানকে স্মরণ

টাকার জন্য স্ত্রীকে নির্যাতন বিশ্ববিদ্যালয়শিক্ষকের, হাসপাতালে চিকিৎসাধীন

দেশ গঠনে সাবেক সেনাদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে: মেজর (অব.) আফসারী

২৫ ঘণ্টা পর রাস্তা কেটে উদ্ধার হলো ডুবুরির লাশ

ঢাবিতে ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন

হাসপাতালে কোনো অনৈতিক কাজ করলে ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক

হাজারীবাগে জুতার কারখানায় আগুন

জুলাই গণহত্যার বিচার দাবিতে ঢাবিতে ছাত্রশক্তির কফিন মিছিল