হোম > সারা দেশ > ঢাকা

কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন, সম্পাদক মামুন

নিজস্ব প্রতিবেদক

লিটন মাহমুদ ও মামুন খান। ছবি: সংগৃহীত

কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) ১১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এক বছরের জন্য গঠিত এই কমিটিতে ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার লিটন মাহমুদকে সভাপতি ও রাইজিং বিডির স্টাফ রিপোর্টার মামুন খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে সংগঠনের স্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভায় সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট প্রশান্ত কুমার কর্মকার এ কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি পদে ডেইলি স্টারের রিপোর্টার এমরুল হাসান বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক পদে সকাল সন্ধ্যার নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট নাইমুর রহমান নাবিল, দপ্তর সম্পাদক পদে জনবাণীর জ্যেষ্ঠ প্রতিবেদক আজহারুল ইসলাম সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিডিনিউজের নিজস্ব প্রতিবেদক মহিউদ্দিন খান রিফাত, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে কালবেলার নিজস্ব প্রতিবেদক রকি আহমেদ।

এ ছাড়া বাংলানিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক অ্যাডভোকেট খাদেমুল ইসলাম ও ইনডিপেনডেন্ট টিভির নিজস্ব প্রতিবেদক তসলিম হোসেন (রনি) কার্যনির্বাহী সদস্য হয়েছেন।

হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল ৩ জন

কম্বোডিয়ার বন্দিশালা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন

বিআরটি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গাজীপুর সাংবাদিক ফোরামের

মালিকানাধীন বাড়িতে ডিজে পার্টি ও মাদক উদ্ধার: যে সাফাই দিলেন অতিরিক্ত ডিআইজি

পাবনার আওয়ামী লীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার

রামপুরা ব্রিজের নিচ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শাহজালাল বিমানবন্দরে স্টোর ভবনে আগুন

রাজধানীতে ইয়াবাসহ গ্রেপ্তার ৪, রয়েছেন স্বামী-স্ত্রীও

বেকারত্ব ও স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের হতাশা, বনশ্রীতে পাকিস্তানি যুবকের ‘আত্মহত্যা’

অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন বাড়িতে অভিযানে আটক ৮৪, বিপুল পরিমাণ মাদক উদ্ধার