হোম > সারা দেশ > ঢাকা

জাবির সাবেক উপাচার্য ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

অধ্যাপক ফারজানা ইসলাম। ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে এই নির্দেশ দিয়েছেন।

দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম সাবেক উপাচার্য ফারজানা ইসলামের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, ফারজানা ইসলামের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ রয়েছে। স্বামী, পুত্র ও অন্যদের মাধ্যমে লক্ষ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্যের মাধ্যমে আয় করেছেন বলে অভিযোগ রয়েছে। এই অভিযোগ অনুসন্ধানের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ফারজানা ইসলাম, তাঁর স্বামী মো.আখতার হোসেন একজন আয়কর দাতা। অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি ফারজানা ইসলাম এবং তাঁর স্বামী মো. আখতার হোসেন কর্তৃক বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ গোপনের সম্ভাবনা রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধানের স্বার্থে ফারজানা ইসলাম এবং তাঁর স্বামী মো. আখতার হোসেনের নামীয় মূল আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশ জব্দ করা প্রয়োজন।

পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভদের মানববন্ধন

দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানাকে হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের

সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২৬ বার পিছিয়ে ১৮ জুন

রাজধানীর ডেমরায় পৃথক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু

মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূস, আসিফ নজরুল, শফিকুল আলমসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

‘সাবেক’ স্ত্রীর মামলায় উপসচিবের বিরুদ্ধে অভিযোগপত্র

কেরানীগঞ্জে বাসস্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৮

রাজধানীতে ত্রুটিপূর্ণ যানবাহন না চালানোর অনুরোধ, কঠোর অবস্থানে ডিএমপি

এবার রায়েরবাগে আরেক শিশুর প্রাণ নিল ব্যাটারিচালিত অটোরিকশা

রাজধানীতে এক দিনে গ্রেপ্তার আরও ১৭৩ জন