হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর ওয়ারী এলাকার রেস্তোরাঁয় অভিযান, ব্যবস্থাপকসহ আটক ১৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ওয়ারী এলাকার র‍্যানকিন স্ট্রিটের রেস্তোরাঁগুলোতে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ব্যবস্থাপকসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার বিকেল ৩টা ৪৫ মিনিটে ওয়ারী থানা সংলগ্ন রোজ ভ্যালি শপিংমলে এই অভিযান শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত মোট ১৪টি রেস্তোরাঁয় অভিযান চালানো হয়েছে।

ওই ভবনের দোতলার আই লাভ মেজবান, তিন তলার ফুড স্টোভ, অরেঞ্জ ক্যাফে, বার্গারোলজি ও বার্গার এক্সপ্রেসসহ ১০টি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে বেশ কিছু অনিয়ম পেয়েছে পুলিশ। 

অভিযানের সময় পুলিশের ওয়ারী ডিভিশনের ডিসি ইকবাল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা রেনকিন স্ট্রিটের ভবনগুলোতে অভিযান পরিচালনা করছি। আবাসিক ভবনে বাণিজ্যিক প্রতিষ্ঠান খুলে বসেছে। সেগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই।’ 

তিনি আরও বলেন, ‘রেস্টুরেন্টের যেখানে বসে খাচ্ছে তার পাশেই চুলা, গ্যাস সিলিন্ডার রাখা হয়েছে। ভবনের সিঁড়ি ছোট ও সিঁড়ির মুখে বিভিন্ন মালপত্র রেখে জায়গা ছোট করে ফেলা হয়েছে। ফায়ার এক্সিট নেই। তিনটি রেস্তোরাঁ থেকে ম্যানেজারসহ অন্তত ১৬ জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে কিছু গ্যাস সিলিন্ডার।’ 

র‍্যানকিন স্ট্রিটের সব ভবনের রেস্তোরাঁগুলোয় অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

রাজধানীতে মধ্যরাতে চায়ের দোকানে কুপিয়ে হত্যা

রাজধানীতে অস্ত্র-গুলি, মাদকসহ সন্ত্রাসী ‘অটো সজল’ গ্রেপ্তার

প্রতিমন্ত্রীর আত্মীয় পরিচয়ে পুলিশে চাকরির নামে ৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মোবাইল ছিনতাই করে পালানোর চেষ্টা, ধাওয়া দিয়ে ধরল পুলিশ

বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা: ২ বছর পর গ্রেপ্তার বাসার গাড়িচালক

সময় টিভির এমডি আহমেদ জোবায়েরের জামিন নামঞ্জুর, পাঠানো হলো কারাগারে

নবাবগঞ্জে মোটরসাইকেল থেকে ছিটকে বাবা-ছেলে নিহত

আরেক হত্যা মামলায় দেশ টিভির সাবেক এমডি আরিফ হাসান গ্রেপ্তার

ইকরার আত্মহত্যা মামলা: অভিনেতা যাহের আলভী আত্মসমর্পণের পর কারাগারে

সাগর-রুনি হত্যা: ১২৭ বার পিছিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২২ জুলাই