হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর বনানীতে গ্যাসের চুলার আগুনে দগ্ধ ফিলিপাইনের নারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ছবি: সংগৃহীত

রাজধানীর বনানী এলাকায় গ্যাসের চুলা জ্বালানোর সময় দগ্ধ ফিলিপাইনের এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম কেইস্টিন ভার বুনাগ (৩২)।

গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তিনি মারা যান।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, গত ২৮ অক্টোবর কন্টিনেন্টাল হাসপাতাল থেকে দগ্ধ অবস্থায় কেইস্টিন ভার বুনাগকে বার্ন ইউনিটে আনা হয়।

তখন জানা যায়, ওই দিন সকাল ৭টার দিকে বনানী এলাকায় বাসায় গ্যাসের চুলা জ্বালানোর সময় তিনি আগুনে দগ্ধ হন। তাঁর শরীরের প্রায় ৬৩ শতাংশ পুড়ে যায়। পাশাপাশি তাঁর শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও জানান, ভর্তির পর থেকেই কেইস্টিনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে গতকাল রাতে তিনি মারা গেছেন।

কেইস্টিন ভার বুনাগের পরিচিতরা জানান, গত ১৫ অক্টোবর বাংলাদেশে এসেছিলেন তিনি। ২৮ তারিখ থেকে থাকতে শুরু করেন বনানীর ৭ নম্বর রোডের ৬৬ নম্বর বাসার বি/১ নম্বর ফ্ল্যাটে। ওই দিনই রান্না করতে সিলিন্ডারের গ্যাসের চুলায় আগুন ধরাতে যান। এ সময় হঠাৎ আগুন ধরে দগ্ধ হন তিনি। উদ্ধার করে প্রথমে গুলশান কন্টিনেন্টাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বার্ন ইনস্টিটিউটে ভর্তি করানো হয়।

মিরপুরে পুলিশের ধাওয়ায় রাস্তা থেকে সরলেন পোশাকশ্রমিকেরা

মিরপুর ও গাজীপুরে আজও পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

মিরপুরে পুলিশের সঙ্গে লাঠি হাতে বিএনপি নেতা-কর্মীদের মহড়া

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে ফের পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া

রাজধানীতে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া যুবক আটক

তাহসিফ সৌরির মৃত্যু: দীপের কথা এলোমেলো, বান্ধবীকে ঘিরে রহস্য

বিচার বিভাগের স্বায়ত্তশাসন বিচারব্যবস্থার জন্য অপরিহার্য

যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার

‘একটা স্নাইপার থাকলেই হতো’ মন্তব্যকারী যুবক স্বীকারোক্তি শেষে কারাগারে

সাবেক রাষ্ট্রদূতের স্ত্রী হত্যা: ছেলে কারাগারে, গৃহকর্মীর জবানবন্দি