হোম > সারা দেশ > ঢাকা

কর কর্মকর্তা মির্জা আশিক ও সিটি ব্যাংক কর্মকর্তা সারোয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের বরখাস্তকৃত অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা ও সিটি ব্যাংক পিএলসির জনসন রোড শাখার অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার সারোয়ার হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের অবকাশকালীন বেঞ্চের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ নিষেধাজ্ঞা জারি করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পৃথকভাবে এই নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

মির্জা আশিক রানার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ।

আবেদনে বলা হয়েছে, মির্জা আশিক রানার দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাইয়ের জন্য অনুসন্ধান কার্যক্রম চলছে। অনুসন্ধান চলাকালে দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, আশিক রানা যেকোনো সময়ে দেশত্যাগ করতে পারেন। দেশ থেকে বিদেশে গেলে তাঁর বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হবে। এ কারণে তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।

অপর দিকে ব্যাংক কর্মকর্তা সারোয়ার হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক আজিজুল হক।

আবেদনে বলা হয়েছে, ‘জাল-জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগ ওঠার পর দুদক অনুসন্ধান কার্যক্রম শুরু করে সারোয়ার হোসেনের বিরুদ্ধে। প্রাথমিকভাবে তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগ প্রমাণিত হয়েছে। দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, সারোয়ার হোসেন যেকোনো সময় দেশত্যাগ করতে পারেন। যেহেতু তিনি অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত, সেহেতু তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।’

৫৩৬ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএনসিসির মশকনিধন অভিযান শুরু

দৌলতদিয়ায় বাসডুবি: চলছে ৪র্থ দিনের উদ্ধার অভিযান, সরানো হচ্ছে পন্টুন

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু, আহত ১

ঢাকার যানজট : এপ্রিলেই পরিবর্তনের প্রত্যাশা

উত্তরায় গাড়িচাপায় পুলিশ কনস্টেবলের বাবা নিহত

বিদেশে পালানোর কাজে এসে যুবদল নেতা হত্যার ২ আসামি গ্রেপ্তার

দৌলতদিয়ায় বাসডুবি: তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে

যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ড: অস্ত্র-গুলিসহ দুই ‘শুটার’ গ্রেপ্তার

কিশোরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

ভাষানটেক সরকারি কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন