হোম > সারা দেশ > ঢাকা

অধ্যাপক আরেফিন সিদ্দিককে দেখতে হাসপাতালে ঢাবি উপাচার্য

ঢাবি সংবাদদাতা

ঢাবির উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান সাবেক উপাচার্যকে হাসপাতালে দেখতে যান। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে হাসপাতালে দেখতে যান। আজ শুক্রবার (৭ মার্চ) রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে সাবেক এ উপাচার্যকে তিনি দেখতে যান।

বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানানো হয়।

এ সময় তিনি সাবেক উপাচার্যের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো. মফিজুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার ঢাকা ক্লাবে অধ্যাপক ড. আরেফিন সিদ্দিক হঠাৎ মাটিতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। তারপর তাঁকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরো সায়েন্স ইউনিটের আইসিউতে ভর্তি করেন তাঁর স্বজনেরা।

রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

সাভারে চোর সন্দেহে গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

বৃদ্ধ মাকে দেখে ফেরার পথে হানিফ ফ্লাইওভারে প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

ঢাবিতে হুইলচেয়ার ব্যবহারকারী নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে যাওয়ার পথে অপহৃত হন সুন্দর আলী

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

অবৈধ হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহার করলে কঠোর ব্যবস্থা

প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই

উত্তরায় ১১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২