হোম > সারা দেশ > ঢাকা

সাবেক ওসি প্রদীপের স্ত্রী জামিন পাননি, পেপারবুক তৈরির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি কারনকে জামিন দেননি হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো.আমিনুল ইসলামের বেঞ্চ তাঁকে জামিন না দিয়ে আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করতে নির্দেশ দেন। 

দুদকের আইনজীবী আসিফ হাসান জানান, ২১ বছরের দণ্ডের বিরুদ্ধে চুমকি আপিল করলে গত বছরের ৭ সেপ্টেম্বর আদালত শুনানির জন্য গ্রহণ করেন। এর মধ্যে জামিন আবেদনও ছিল। শুনানি শেষে আদালত মৌখিকভাবে জামিন না দেওয়ার কথা বলে আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করতে বলেছেন।   

অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগে প্রদীপ ও চুমকির বিরুদ্ধে ২০২০ সালের ২৩ আগস্ট মামলা করে দুদক। মামলায় প্রদীপ ও চুমকির বিরুদ্ধে তিন কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়। ওই মামলায় গত বছরের ২৭ জুলাই প্রদীপ কুমার দাশের ২০ বছর ও তাঁর স্ত্রী চুমকি কারনকে ২১ বছর কারাদণ্ড দেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদ।

২০২০ সালের ৩১ জুলাই টেকনাফের বাহারছড়া তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। ওই ঘটনায় করা হত্যা মামলায় প্রদীপসহ দুজনের মৃত্যুদণ্ড ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

চেকের মামলায় কেন্দ্রীয় কারাগারে বন্দীর মৃত্যু

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা এবার আমরণ অনশনে

নারীদের রাজনীতিতে আসার বড় বাধা পিতৃতান্ত্রিক সংস্কৃতি ও সদিচ্ছার অভাব: গবেষণা

রাজধানীতে ‘সালিসে’ ছুরিকাঘাতে খুন স্বেচ্ছাসেবক দলের নেতা

সাভারে ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

নাগরিক সেবায় অবহেলা করলে প্রয়োজনে চাকরিচ্যুত করা হবে: ডিএসসিসি প্রশাসক

সাভারে বাড়ছে চুরি-ডাকাতি, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ

সপ্তাহ ধরে বিকল ঢামেক মর্গের ফ্রিজার, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ

সাভারে ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন প্রতিমন্ত্রীর, অনুপস্থিতি-সেবার মানে অসন্তোষ

ওয়ারিশদের সম্পত্তি আত্মসাৎ: ভাইয়ের মামলায় তুরিন আফরোজ গ্রেপ্তার