হোম > সারা দেশ > ঢাকা

গাবতলীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ যুবক আটক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আটক সাজ্জাদ হোসেন আশিক (২০)। ছবি: সংগৃহীত

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন উদ্ধারসহ এক যুবককে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-মিরপুর বিভাগের দারুস সালাম জোনের ট্রাফিক পুলিশ।

আজ শনিবার ডিএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক ব্যক্তি হলেন সাজ্জাদ হোসেন আশিক (২০)।

পুলিশ জানায়, শনিবার সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে গাবতলী বাস টার্মিনালসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতিতে চলাচলকারী একটি স্পোর্টস কারকে সিগন্যাল দিয়ে থামান দায়িত্বরত পুলিশ সার্জেন্ট অনিরুদ্ধ। গাড়িটি থামার পর চালকের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তিনি তা দেখাতে অস্বীকৃতি জানান।

একপর্যায়ে চালক দ্রুত গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে সার্জেন্ট মোটরসাইকেলে ধাওয়া করে গাড়িটি থামান। পরে উপস্থিত জনতার সহায়তায় চালকের পাশের আসনে থাকা সাজ্জাদ হোসেন আশিককে নামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তবে সুযোগ বুঝে গাড়িচালক ঘটনাস্থল থেকে গাড়িসহ পালিয়ে যান।

পুলিশ জানিয়েছে, আটক সাজ্জাদ হোসেন আশিককে দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রাজধানীর বংশালে দোকান কর্মচারীর অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর দক্ষিণখানে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

একাধিক মামলা ও সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি রামপুরায় গ্রেপ্তার

পুলিশ থেকে অবসরের পর নিরাপত্তাকর্মী, বারিধারায় দুর্ঘটনায় গেল প্রাণ

ঢাবিতে প্রায় হাজার শিক্ষার্থী পেলেন ইমদাদ-সিতারা খান বৃত্তি ও সম্মাননা

চাঁদাবাজির মামলায় বাপ্পি ও তাঁর সহযোগী ৭ দিনের রিমান্ডে

ঢাবিতে রোববার সন্ধ্যা থেকে অতিথি ও যান চলাচলে বিধিনিষেধ

বাঁধে নয়, বুদ্ধিতে বন্যা মোকাবিলার তাগিদ

রাজধানীর মতিঝিলে শুটার বাপ্পিসহ গ্রেপ্তার ৫, উদ্ধার ৩ বিদেশি আগ্নেয়াস্ত্র

আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে অনলাইন প্রতারণা, ফেসবুক গ্রুপ অ্যাডমিন গ্রেপ্তার