হোম > সারা দেশ > ঢাকা

তারেক রহমানের সঙ্গে কথা হয়েছে: মাগুরার শিশুটির মা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিশুটি ঢামেকের পিআইসিইউতে চিকিৎসাধীন। ছবি: আজকের পত্রিকা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন মাগুরায় নির্যাতনের শিকার শিশুটির মা। আজ শনিবার বেলা পৌনে ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শিশুটির মা বলেন, ‘তারেক রহমানের সঙ্গে ফোনে কথা হয়েছে। তিনি আমাদের সব দায়দায়িত্ব নিয়েছেন। আমাদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং সহযোগিতা করতেছেন। যখন যা লাগে তার সহযোগিতা করবেন বলেছেন। তারেক রহমান ও দেশবাসীর কাছে আমি দোয়া চাচ্ছি।’

শিশুটির বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘আমার মেয়েটা এখন লাইফ সাপোর্টে আছে। তার অবস্থা ভালো নয়। এতটুকু বাচ্চাকে কীভাবে যে অত্যাচার করেছে হয়তো আপনারা শুনেছেন, কিন্তু দেখতে তো পারেননি। তার শরীরেও কতগুলো আঘাত করেছে!’

মেয়েকে নির্যাতনের সঙ্গে কারা জড়িত এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বড় মেয়ের শ্বশুর, ভাশুর ও মেয়ের জামাই—তারা তিনজন মিলেই আমার মেয়ের ওপর নির্যাতন করেছে। মেয়ের জামাই আগেও বিয়ে করেছিল, আমরা বিষয়টি জানতাম না। মেয়ের শ্বশুরের বিরুদ্ধে আগেও আরও দুটি মেয়েলি কেস ছিল। সেখান থেকে খালাস নাকি পেয়েছে। এই কেস থেকে যেন কোনো খালাস না পায়। এর সর্বোচ্চ শাস্তি যেন হয়।’

তিনি বলেন, ‘আমার মেয়েকে জঘন্যভাবে যেই নির্যাতন করেছে, তাদের শাস্তি দিয়ে দিক। আমার কথা, তাদের একেবারে ফাঁসি দিয়ে দিক। যাতে আর কোনো মা বোনের দিকে এমন চোখ তুলতে না পারে।’

এ দিকে মাগুরায় শিশুটিকে নির্যাতনের ঘটনা নিয়ে ক্ষোভ বিরাজ করছে। বিভিন্ন সংগঠনের ব্যানারে আজ শনিবার দিনভর বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে।

তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী। মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

আজ শনিবার সকালে জানা গেছে, বড় বোনের শ্বশুর ও স্বামীর পর তাঁর ভাশুর ও শাশুড়িকেও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মোহাম্মদপুরে ইন্টারনেটের অফিসে হামলা-লুটের অভিযোগ

প্রবাসীর ছেলেকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে গ্রেপ্তার ২

ইউনেসকোর স্বীকৃতি পেল চলনবিলের ভাসমান বিদ্যালয়

মিরপুরে চলন্ত মোটরসাইকেল থেকে ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা, ৩ জনকে এক বছরের কারাদণ্ড

যাত্রাবাড়ীতে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩

উত্তরা ইউনিভার্সিটির বাস উল্টে আহত ২৪

পল্লবীতে গুলিবিদ্ধ ‘২ জনের’ খোঁজ পাচ্ছে না পুলিশ

নাগরিকদের ভালো অভ্যাসের উৎসাহ দিতে ‘সিটি ইন্সপেক্টর’ নামাচ্ছে ডিএসসিসি

ঢামেক এলাকায় দুই বাসের চাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির কর্মচারীর

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা মামলায় গ্রেপ্তার দুই ব্যক্তি রিমান্ডে