হোম > সারা দেশ > ঢাকা

সাবেক মেয়র ফজলে নূর তাপসের ৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের তিনটি ব্যাংক হিসেবে থাকা ১৭ লাখ ৮৮ হাজার ৮৯১ টাকা অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করেন।

আবেদন অনুযায়ী মেয়র তাপসের প্রিমিয়ার ব্যাংক পিএলসির একটি হিসাবে ১৭ লাখ ৮১ হাজার, বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি হিসাবে ২২৪২ ও প্রাইম ব্যাংক পিএলসির একটি হিসাবে ৭৬৪৯ টাকা স্থিতি রয়েছে, তা অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়েছে, শেখ ফজলে নূর তাপস সংসদ সদস্য ও মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জনপূর্বক দখলে রেখেছেন।

দুদক আরও জানায়, সাবেক মেয়র তাপস ২৭টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫৩৮ কোটি ১৬ লাখ ২৫ হাজার ২৭৮ টাকা ও ৪৫ লাখ ১৭ হাজার ৫২৭ মার্কিন ডলার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অর্থ আত্মসাৎ, হস্তান্তর ও স্থানান্তর করেছেন বলে দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে মামলা করেছে।

আবেদনে আরও বলা হয়, মামলা তদন্তকালে ফজলে নূর তাপসের সব সম্পত্তি চিহ্নিত করা যায়নি। তবে তিনটি ব্যাংক হিসাব চিহ্নিত করা গেছে। তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, শেখ ফজলে নূর তাপস তাঁর নামীয় বর্ণিত অস্থাবর সম্পদগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে বর্ণিত সম্পদগুলো হস্তান্তরিত বা স্থানান্তরিত হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির কারণ রয়েছে। সেহেতু, উল্লিখিত সম্পদগুলো অবিলম্বে অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

উল্লেখ্য, এর আগে গত বছরের ৫ নভেম্বর ফজলে নূর তাপসের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন একই আদালত।

আরও খবর পড়ুন:

৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে প্রক্টরের পদত্যাগের দাবিতে উত্তাল জাবি ক্যাম্পাস

স্কুলে মিড-ডে মিল: অসাধু ঠিকাদারে প্রশ্নের মুখে ভালো উদ্যোগ

পথচারী নিরাপত্তার খসড়া: ফুটপাতে হকারি ও মোটরবাইক চালালে জেল-জরিমানা

নির্মাণাধীন ভবনে ছিল না নিরাপত্তা ব্যবস্থা, ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

শিশু নির্যাতন রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান খেলাঘর আসরের

শিক্ষা খাতে বাজেটের ২০ শতাংশ বরাদ্দ চায় বিএমজিটিএ

নবম পে-স্কেল বাস্তবায়ন করে দ্রুত গেজেট দাবি সরকারি কর্মচারীদের, অন্যথায় অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি

রাজধানীতে বিডিআর কল্যাণ পরিষদের মানববন্ধন

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে বাবার মৃত্যু, সংকটাপন্ন তিন ছেলে

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি: ১৪ পদের ১৩টিতেই বিএনপি প্যানেলের জয়