হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ‘সালিসে’ ছুরিকাঘাতে খুন স্বেচ্ছাসেবক দলের নেতা

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর রমনার মৌচাক এলাকায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হোসেন তালুকদারকে (৫৭) হত্যা করা হয়েছে। আজ সোমবার রাত ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত সোয়া ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিল্লাল হোসেন তালুকদারের বাড়ি মালিবাগের বাগানবাড়ি এলাকায়। তিনি সেখানে বালু ও সিমেন্টের ব্যবসা করতেন। তাঁর বাবার নাম মৃত ইউনুছ তালুকদার। তিনি স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক ছিলেন।

হাসপাতালে নিহত বিল্লালের ভাগনে মো. মোবারক হোসেন আকাশ জানান, সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে তাঁকে কয়েকজন মারধর করে ছিনতাইকারী হিসেবে পুলিশে দিতে চায়। পরে তিনি তাঁর মামা বিল্লাল হোসেন তালুকদারকে ঘটনাস্থলে ডাকেন। রাত ৮টার দিকে সেখানে সালিস চলাকালে যুবদলের রমনা থানার আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক লুৎফরের সঙ্গে বিল্লালের বাগ্‌বিতণ্ডা হয়।

মোবারক হোসেন আরও জানান, একপর্যায়ে বাবুর নেতৃত্বে তাঁর অনুসারীরা বিল্লালকে ছুরিকাঘাত করেন। ছুরিকাঘাতে বিল্লাল ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে তাঁকে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। তাঁর বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি রমনা থানাকে অবহিত করা হয়েছে।

গ্যাস-সংকট দ্রুত কাটছে না

মিরপুরে গুলি করে হত্যা: টার্গেট ছিলেন যুবদল নেতা বাধা দিতে গিয়ে খুন কর্মী

যুবদল কর্মী ইউসুফ হত্যা, চঞ্চল মোল্লা ৩ দিনের রিমান্ডে

শাহজালাল বিমানবন্দরে আবারও আগুন

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিচার ও রাষ্ট্র সংস্কারের আহ্বান

ঢাকায় ৪১৮ বাস রুটের মধ্যে সচল মাত্র ৯৮, বাতিল হচ্ছে অচল রুট

ধানমন্ডির পরিত্যক্ত সুধাসদনে যুবকের ঝুলন্ত লাশ

রাজধানীতে ২৮ লাখ টাকার গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৩৭ জন গ্রেপ্তার

ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ৩২৫৭ মামলা