হোম > সারা দেশ > ঢাকা

কারামুক্ত হলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুর

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

রাজধানীতে সেতু ভবনে নাশকতার ঘটনায় বনানী ও মেট্রোরেলে নাশকতায় কাফরুল থানার মামলায় জামিনে কারামুক্ত হলেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে তিনি কারা ফটক থেকে বেরিয়ে আসেন। 

এ সময় তাঁকে নিতে কারাগারে আসেন গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা। এ ছাড়া কারাগার এলাকায় তাঁকে দেখতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে জড়ো হন বিপুলসংখ্যক জনতা। 

নুরের পক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলী ও মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত তাঁর জামিনের এই আদেশ দেন।’ 

এর আগে গত ২১ জুলাই বনানীর সেতু ভবনে হামলা মামলায় নুরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২৬ জুলাই রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়। 

পরে ২৮ জুলাই আবার কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে নাশকতার মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১ আগস্ট রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪, মামলা ৫৮

আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ভ্যানচালকের ক্ষতবিক্ষত লাশ

জাল টাকা নিয়ে সোনা কিনতে গিয়ে গ্রেপ্তার রুবেল কারাগারে

ভূমিকম্প মোকাবিলায় ভারী যন্ত্রপাতি নিয়ে ‘ইমার্জেন্সি ইকুইপমেন্ট সাপোর্ট টিম’ গঠনের প্রস্তাব

রাজস্ব দিতে চান প্রায় ২ লাখ ব্যাটারিচালিত অটোরিকশার মালিক

রাজধানীতে পেট্রলপাম্পের সোয়া কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ

ফ্যামিলি কার্ড বিতরণে জনবল নিয়োগ নিয়ে অপপ্রচার, থানায় জিডি করলেন ইউএনও

বিমানবন্দরের বাইরে পরিত্যক্ত গাড়ির ভেতর প্রায় ৪ কোটি টাকার সোনা

হত্যাচেষ্টার মামলায় আগাম জামিন পেলেন সাতক্ষীরার এমপি গাজী নজরুল

দ্রুত পাসপোর্ট করে দেওয়ার নামে অর্থ আদায়, দালাল চক্রের ৫ সদস্যের কারাদণ্ড