হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরে আইফোন নিয়ে দৌড়, নারীর চিৎকারে ছিনতাইকারী ধরল পুলিশ-এলাকাবাসী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

গ্রেপ্তার দুই ছিনতাইকারী। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে পথচারী এক নারীর কাছ থেকে আইফোন ছিনিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে দুই ছিনতাইকারী। তাৎক্ষণিক ভুক্তভোগী চিৎকার শুরু করলে পার্শ্ববর্তী ট্রাফিক পুলিশের তৎপরতায় সেটি উদ্ধার হয়েছে। পরে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার দুজনের নাম মো. দুলাল হোসেন ও মো. শুভ।

আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও ট্রাফিক বিভাগের মোহাম্মদপুর ট্রাফিক জোন সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে জুলাই স্মৃতি জাদুঘর ক্রসিংয়ের সামনে রাদিয়া ইসলাম নামের এক পথচারীর কাছ থেকে একটি আইফোন ১৩ প্রো ম্যাক্স ছিনতাই করে পালানোর চেষ্টা করেন দুই ব্যক্তি। ভুক্তভোগীর চিৎকার শুনে সেখানে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ দ্রুত ধাওয়া করে মোবাইলসহ এক ছিনতাইকারীকে আটক করে। পরে স্থানীয় জনতার সহায়তায় অপর ছিনতাইকারীকেও আটক করা হয়।

ডিএমপি জানায়, উদ্ধার করা মোবাইল ফোনটি মোহাম্মদপুর থানার দায়িত্বপ্রাপ্ত এসআইয়ের মাধ্যমে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়। গ্রেপ্তার দুই আসামিকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি: অস্ত্রসহ গ্রেপ্তার কাওছার ৪ দিনের রিমান্ডে

সাভারে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার ৬ আসামির মধ্যে দুজন ফের রিমান্ডে

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, ঘটনাস্থল থেকে অস্ত্রসহ গ্রেপ্তার ১

অর্থ পাচারের আরেক মামলায় ‘ক্যাসিনো ব্রাদার্স’ এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড

অটোরিকশাচালককে হত্যা: ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেপ্তার

রাজধানীর হাতিরঝিলের লেক থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছে: ডেপুটি স্পিকার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১,৪৯২ মামলা

জুলাই কোনো বজ্রপাত নয়, এটি দীর্ঘদিনের সংগ্রামের পরিণতি: ডা. জাহেদ