হোম > সারা দেশ > ঢাকা

হজ ফ্লাইট শুরু হবে ৫ জুন, ধর্ম মন্ত্রণালয়ের চিঠি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ৩১ মে হজ ফ্লাইট চালুর সম্ভাব্য তারিখ ধরা হয়েছিল। এখন তা পরিবর্তন করে ৫ জুন হজ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এমন তথ্য আজকের পত্রিকাকে জানিয়েছেন হজ এজেন্সিজ অব অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। তিনি বলেন, ‘আমরা আগে থেকেই দাবি জানিয়ে আসছি হজ ফ্লাইট পেছানোর জন্য। এখন ধর্ম মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে ৩১ মের পরিবর্তে হজ ফ্লাইট শুরু হবে ৫ জুন।’ 

এ বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (সেন্ট্রাল অ্যান্ড অপস কন্ট্রোল) মো. আশরাফুল হক বলেন, ‘হজ ফ্লাইট পেছানোর বিষয়ে আমরা ধর্ম মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। এ বিষয়ে আলোচনা চলছে।’ 

ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়, করোনা মহামারিতে সৌদি আরবের নিষেধাজ্ঞার কারণে গত দুই বছর বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারেননি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৯ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। চলতি বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন। 

ফ্লাইট পরিবর্তনের বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সব পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’ 

জ্বালানি খাতে অনুসন্ধানী সাংবাদিকতার প্রশিক্ষণ দিল টিআইবি

ডাকাতির চেষ্টার সময় জোড়া খুন: ১ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

হজযাত্রার প্রস্তুতি দেখতে হজ ক্যাম্প-বিমানবন্দর পরিদর্শনে বেবিচক চেয়ারম্যান

রাজধানীর সড়কে তৃতীয় লিঙ্গের সদস্যদের স্বেচ্ছাশ্রমে যুক্ত করল ডিএমপি

মোহাম্মদপুরে গ্যাংপ্রধান ‘অ্যালেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা করল অপর গ্রুপ

ওয়াসার সাবেক এমডি সালামকে দুদকের জিজ্ঞাসাবাদ

সরকারের নিস্পৃহতায় সহিংসতা বাড়ছে: গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ওপর হামলা, যুবক রিমান্ডে

সড়কে দুর্ঘটনা কমাতে নিসচার সঙ্গে সেতুমন্ত্রীর বৈঠক

আইনজীবী মাসদারের বিরুদ্ধে সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগ, যা বললেন আইনমন্ত্রী