হোম > সারা দেশ > ঢাকা

সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরের আয়কর নথি জব্দ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সাবেক মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। ফাইল ছবি

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, আসামি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন।

তিনি ২৪ কোটি ৮৯ লাখ ৭১ হাজার টাকা লেনদেন অবৈধভাবে লেনদেন করেছেন। এসব অভিযোগে মামলা দায়ের করা হয়েছে যা তদন্তাধীন। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর শুরু থেকে হালনাগাদ আয়কর নথি ও তৎসংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ করা একান্ত প্রয়োজন।

ছাগল মারার প্রতিবাদ করায় গৃহবধূকে কুপিয়ে হত্যা

মিরপুরে ৪ দিন যে সড়কে বন্ধ থাকবে যান চলাচল

৩ থেকে ৫ অক্টোবর বসছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগুন লাগা কনটেইনারের পণ্য নিলামে উঠত রোববার, ৫ জনকে জিজ্ঞাসাবাদ

রাত থেকে ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ নিয়েও হত্যা, পাঠাও চালকের বস্তাবন্দী লাশ ফেলা হয় তুরাগে

আদ্-দ্বীন হাসপাতালের সেবা কার্যক্রম অব্যাহত থাক—নিহত এক শিশুর বাবা

আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি: শিশির মনির

মিরপুর-উত্তরখানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জনসহ দগ্ধ ৬

গাজীপুরে পুলিশ বক্সে ঢুকে সাংবাদিকের ওপর হামলা, আটক ১