হোম > সারা দেশ > ঢাকা

বাথরুমে পড়ে আহত, হাসপাতালে নেওয়ার পর ইরানি নাগরিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার বারিধারা ডিওএইচএস–এর ৭ নম্বর রোডের ভাড়া বাসার বাথরুমে পড়ে আহত হন ইরানি নাগরিক গোলনারি সাইদ (৪০)। আহত অবস্থায় তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার এই ঘটনা ঘটে। গোলনারি সাইদ জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)–এর সদস্য ছিলেন।

আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির আহমেদ। তিনি বলেন, ইরানি নাগরিক সাইদ বাসায় অসুস্থ হয়ে গেলে তাঁকে বাড়ির মালিক ও রুমমেট হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সাব্বির আহমেদ আরও বলেন, যেহেতু নিহত ব্যক্তি একজন বিদেশি নাগরিক নিয়ম অনুযায়ী একটি অপমৃত্যু মামলা হয়েছে। পাশাপাশি ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত সাইদকে উদ্ধারকারী ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, গোলনারি সাইদের বাবা-মা দুই দিন আগে সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। গতকাল মঙ্গলবার বিকেলে বাথরুমে গোলনারি সাইদকে পড়ে থাকতে দেখেন তাঁর বন্ধু ইব্রাহীম। পরে  কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি ওই বাসায় বন্ধু ইব্রাহীমের সঙ্গে থাকতেন।

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয় : ডিএনসিসি প্রশাসক

মাহবুব উল আলম হানিফ ও তাঁর স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

ছাগল-কাণ্ডের মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

সাংবাদিক শাকিল-ফারজানার জামিন, তবে মিলছে না মুক্তি

ধামরাইয়ে পূর্বশত্রুতার জেরে একজনকে কুপিয়ে হত্যা

ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিচার দাবিতে ঢাবিতে বিক্ষোভ

আনিসুল হকের অস্ত্র মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানি ২১ জুন

গ্রাহকের ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার

তিন প্রতিমন্ত্রী, এক এমপিসহ ৭ জনের আয়কর নথি জব্দের নির্দেশ

গেটকিপারদের চাকরি স্থায়ীকরণের দাবিতে রেল ভবনে অবস্থান