হোম > সারা দেশ > ঢাকা

সাহসিকতা ও সেবায় র‍্যাবের ৮৫ জন সদস্যকে সম্মাননা 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

সাহসিকতা ও সেবামূলক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ র‍্যাবের ৮৫ জন সদস্যকে র‍্যাব মহাপরিচালক পদক সম্মাননা দেওয়া হয়েছে। এলিট ফোর্স র‍্যাবের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র‍্যাব মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে র‍্যাব সদর দপ্তরে আজ সোমবার দুপুরে আয়োজিত র‍্যাব মহাপরিচালকের দরবারে এ সম্মাননা দেওয়া হয়। 

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে সাহসিকতায় ৩৫ জন ও সেবায় ৫০ জন র‍্যাব সদস্যরা সম্মাননা পান। কুর্মিটোলার র‍্যাব সদর দপ্তরের শহীদ লে. কর্নেল আজাদ মেমোরিয়াল হলে অভিযান কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ তাঁদের পদক পরিয়ে দেন র‍্যাব মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।

এর আগে তিনি শহীদ র‍্যাব সদস্যদের স্মৃতি স্মরণে শহীদ র‍্যাব সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও শহীদ র‍্যাব সদস্যদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

উল্লেখ্য, রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে র‍্যাবের ডগ স্কোয়াডের ‘চিতা’ নামের একটি কুকুর। বীরত্বপূর্ণ এ কাজের জন্য এই প্রথম র‍্যাব মহাপরিচালক পদক পেয়েছে স্কোয়াডের সেই চিতা।

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের লাশ আসছে কাল

৭ দিনের মধ্যে সরাতে হবে অবৈধ নাইট কোচ কাউন্টার

তোফাজ্জল হত্যা: আত্মসমর্পণের পর চার্জশিটভুক্ত দুই আসামির জামিন

প্রধান শিক্ষককে চড়থাপ্পড় মেরে পদত্যাগপত্রে সই, মামলা

প্রশ্নপত্র ফাঁসের সেই আবেদ আলীর বিও হিসাব জব্দের নির্দেশ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইটিসি চালু: প্রতি যানবাহনে লাগবে ডিভাইস, দাম কত–যেভাবে মিলবে

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপি নেতা ইমান উল্লাহ গ্রেপ্তার

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল আরেক মামলায় গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ডে

নগরবাসীর ভোগান্তি নিরসনে ডিএসসিসির প্রশাসকের সঙ্গে দুই এমপির মতবিনিময়

জুরাইন-দোলাইরপাড় এলাকায় উচ্ছেদ অভিযান, মামলা ও জরিমানা