হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় বিমান বিধ্বস্ত: দগ্ধ বোনের পর ৯ বছরের নাফিও মৃত্যুর কাছে হেরে গেল

ঢামেক প্রতিবেদক, ঢাকা   ও ভোলা প্রতিনিধি

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরিয়া নাশরাফ নাফি (৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়। আগের দিন রাতেই মারা যায় তার বোন নাজিয়া তাবাসসুম নিঝুম (১৩)।

নাফির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, নাফির শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল। বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১১ জন মারা গেল।

নাফি মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণি এবং বোন নিঝুম ষষ্ঠ শ্রেণিতে পড়ত। তাদের গ্রামের বাড়ি ভোলার দৌলতখান উপজেলার জয়নগর গ্রামে। বাবার নাম আশরাফুল ইসলাম নীরব। তারা সপরিবারে তুরাগ কামারপাড়া এলাকায় থাকত।

অস্ত্রোপচারের জন্য রোগীদের মাসের পর মাস অপেক্ষা

৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

কাল ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কেরানীগঞ্জে নিজ বাসায় যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা লাশ

আমিনবাজারে ল্যান্ডফিলের ৮০০ লিটার ডিজেল চুরি, ডিএনসিসির ট্রাকচালক আটক

অতি. ডিআইজির বাড়ি: ৫ আগস্টের পর খোলা হয় সেই বাড়ির সিসি ক্যামেরা

ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা: প্রচারের অভাবে সাড়া নেই ‘ক্লিন কেয়ার’ অ্যাপে

মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের ৩ ভাগনে গ্রেপ্তার

ঢাকায় শ্যালিকার বাসা থেকে দুলাভাইয়ের লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা

কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউসে হামলা, গ্রেপ্তার ৩